রাজধানীর কাঁচাবাজারে সবজিসহ কয়েকটি নিত্যপণ্যের দাম কমেছে। নতুন ফসল বাজারে আসায় সরবরাহ বেড়েছে এবং দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সরেজমিনে দেখা গেছে, বেগুন, টমেটো, শসা ও কাঁচা মরিচের দাম আগের সপ্তাহের তুলনায় কম। চাল ও ডালের দামও কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।

ভোক্তাদের সংগঠনগুলো বলছে, দাম কমার ধারা স্থায়ী করতে বাজার মনিটরিং জোরদার করা দরকার। কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।