শিক্ষা
শেরপুরে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক, একটিতে শিক্ষার্থী উপস্থিতি মাত্র ২০ শতাংশ
শেরপুর সদর উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।
শেরপুর সদর উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। আজ ৯ নভেম্বর (সোমবার) শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ১৩ নম্বর চরশেরপুর নয়াপাড়া ও ১৪৪ নম্বর নাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক শেরপুর।
পরিদর্শনকালে নাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার মাত্র ২০ শতাংশ দেখে উদ্বেগ প্রকাশ করেন জেলা প্রশাসক। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের সম্পৃক্ত করাসহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য শিক্ষকদের প্রয়োজন পরামর্শ দেন তিনি। অন্যদিকে, চরশেরপুর নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৮৪ শতাংশ। এ সময় তিনি তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের ইংরেজি ও গণিত বিষয়ে দক্ষতা যাচাই করেন। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজিতে কিছুটা দুর্বলতা থাকলেও তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি ও গণিতের দক্ষতায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
এ ছাড়া বিদ্যালয়টির তিনজন পিতৃহীন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর পরিবারের জন্য তাৎক্ষণিকভাবে চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কেনার ব্যবস্থা করেন জেলা প্রশাসক। খাদ্যসামগ্রীগুলো শিক্ষার্থীদের পরিবারের কাছে পৌঁছে দিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে অর্থ প্রদান করেন তিনি। জেলা প্রশাসক বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং প্রতিটি শিশুর জন্য সমান শিক্ষার সুযোগ সৃষ্টিতে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নে এ ধরনের পরিদর্শন ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
Leaderboard: 728 × 90 px
এখানে আপনার বিজ্ঞাপন দিন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।