বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
নেত্রকোণায় শ্রেষ্ঠ সার্জেন্ট ত্রিশালের সন্তান আসাদুজ্জামান সুমন জীবননগর হাসাদাহে বিএনপি জামায়াতের সংঘর্ষে আহত জামায়াতের আমির মারা গেছেন রাজবাড়ীর পাংশায় প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পেল ১২০১ পরিবার হোসেনপুরে ফুয়েলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত; অবৈধভাবে তেল বিক্রির দায়ে জরিমানা হোসেনপুরে বেগম খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত একযোগে ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ঘোষণা ত্রিশালের ধানীখোলা ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম,দুর্নীতির অভিযোগ,এমপির দ্রুত ব্যাবস্থা গ্রহণের নির্দেশ। লালমনিরহাট জেলা জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখা, অবৈধ ক্রয়-বিক্রয় প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত কীর্তি প্রদ্যুৎ দেববর্মণকে মিথ্যা মন্তব্য প্রত্যাহার করে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান সিএইচটি সম্প্রীতি জোটের সেলিব্রিটি লেখিকা তুলতুলের গল্পে স্বপ্নে জিব্রাইল (আ.)

লালমনিরহাট-২ আসনে নেতাকর্মী গ্রেফতারে বাধা ও দপ্তর অবরোধের হুঁশিয়ারি শামীম কামালের

মোঃ গোলাপ মিয়া ষ্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
  • আপডেটের সময়: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১০৯ সময় দেখুন
লালমনিরহাট-২ আসনে নেতাকর্মী গ্রেফতারে বাধা ও দপ্তর অবরোধের হুঁশিয়ারি শামীম কামালের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাট ২ আদিতমারী ও কালীগঞ্জ উপজেলায় ব্যাপক হারে নেতা কর্মীসহ সাধারণ মানুষদের গ্রেফতার করে অর্থ বাণিজ্য করার অভিযোগ তুলেছেন লালমনিরহাট ২ আসনের জনতার দলের এমপি প্রার্থী বিগ্রেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল।
গতকাল শুক্রবার নিজ বাসভবনে কর্মীসভা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি বলেন ধৈর্য অনেক ধরেছি একটি পক্ষ হয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাধারণ লোকদের গ্রেফতার করে অর্থ বাণিজ্য করা হচ্ছে । তিনি বলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও হয়রানি বন্ধ করা না হলে লালমনিরহাট ২ নির্বাচনী এলাকায় সংশ্লিষ্ট দপ্তরে অবরোধ সহ অচল করে দেওয়া হবে।
তিনি আরো বলেন লালমনিরহাট ২ আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কার্যালয়, থানা সহ রাজপথ রেলপথ অবরোধ সহ অচল করে দেওয়া হবে ।
এখনো সময় আছে আপনারা নিরপেক্ষতা বজায় রাখুন একটি পক্ষ হয়ে কাজ করবেন না, যদি করেন তাহলে জবাবদিহিতা আপনাদের করতে হবে । এই দায়ভার আপনাদের নিতে হবে, ,ইতিমধ্যেই দুই উপজেলা জনতা দলের নেতাকর্মী সহ সাধারণ জনগণদের নির্দেশ দিয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন ধরনের গ্রেফতারের চেষ্টা করে তা কঠোর হস্তে দমন করার নির্দেশ প্রদান করেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল । গতকাল শুক্রবার নিজ বাসভবনে হাজার হাজার জনগণের উপস্থিতিতে সকলের উদ্দেশ্যে বলেন আপনারা নিজ নিজ এলাকা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে বলেন সাতবারের এমপি মরহুম আলহাজ্ব মুজিবুর রহমান এমপির পুত্র জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল জনতার দলের চেয়ারম্যান তিনি কলম মার্কা নিয়ে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছে এবং আপনাদের কাছে ভোট প্রার্থনা করেছেন ।আজ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন প্রকার হয়রানি করবে না, আর যদি হয়রানি করার চেষ্টা করে লালমনিরহাট ২ নির্বাচনী সংশ্লিষ্ট দপ্তর গুলো অবরোধ সহ অচল করে দেওয়া ঘোষণা দিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD