জেলার সদর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে দুটি যানবাহন জব্দ করা হয়েছে।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য শহরে পাঠানো হয়েছে।