আগামীকাল খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন। নির্বাচনকে কেন্দ্র করে মাঠে নেমেছে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী।
আগামীকাল ১২ই ফেব্রুয়ারী বৃহস্প্রতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খাগড়াছড়ি আসন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করার লক্ষ্যে রামগড়ে মডেল প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র প্রাঙ্গনে র্যাব ৭ সিপিসি-১ কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ মিজানুর রহমান এই প্রেস ব্রিফিং করেন।
আজ বুধবার বিকেলের রামগড় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় র্যাব ৭ নিরাপত্তার জন্য টহল ও মহড়া কার্যক্রম পরিচালনা করেন।
এসময় র্যাব ৭ এর একটি টহল টিম খাগড়াছড়ি জেলা ও উপজেলার কয়েকটি প্রধান সড়কে মহড়া দেয়। এতে র্যাবের সদস্যরাও অংশ নেন, যা সাধারণ মানুষের মাঝে নিরাপত্তার অনুভূতি জোরদার করেছে।
দুর্গম এলাকা ছাড়াও উপজেলা সদর ও জেলা শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খাগড়াছড়ি জেলায় নির্বাচনী নিরাপত্তায় মোট ২ হাজার ৬৩৯ জন আনসার ও ভিডিপি সদস্য, ১ হাজার ২৫০ জন পুলিশ সদস্য, ৩০ প্লাটুন বিজিবি এবং র্যাবের ২টি টহল দলসহ বিপুল সংখ্যক অস্ত্রধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, খাগড়াছড়ি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন। জেলার ২০৩টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৬৮টি ভোটকেন্দ্রকে ‘অতি গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে সেখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করে বলেন, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে খাগড়াছড়িতে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোটগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে।