বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
‎৮০০ টাকা পূঁজি থেকে দুই প্রতিষ্ঠানের কর্ণধার কেন্দুয়ার কামালের জীবন কথা শেরপুরের কৃতি সন্তান ডা. আসাদুজ্জামানের চিকিৎসা সেবায় সকল নাগরিক ও রোগীরা সন্তোষ প্রকাশ করেছেন। গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে দুই মাসেই ধস, নিম্নমানের কাজের অভিযোগ রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ৭ কর্মচারীর বিরুদ্ধে কোটি টাকার দুর্ণীতির মামলা দুই মাসের মধ্যে রংপুর মেডিকেল সার্বিক পরিবর্তন আনা হবে- দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী সরকার ও বিএনপিতে বড় রদবদলের আভাস ১০লাখ টাকার ড্রেন নির্মানের ৭ দিনের মধ্যেই ভেঙ্গে বন্ধ প্রধানমন্ত্রী কর্তৃক সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন নকলা পৌরসভা নির্বাচন প্রার্থীদের প্রচারণা শুরু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

রাজবাড়ীতে নির্বাচনে আনসারের ডিউটি দেয়া প্রলোভনে অর্থ আত্মসাৎ, যুবক আটক

মনিরুজ্জামান, রাাজবাড়ী প্রতিনিধি।
  • আপডেটের সময়: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১১ সময় দেখুন
রাজবাড়ীতে নির্বাচনে আনসারের ডিউটি দেয়া প্রলোভনে অর্থ আত্মসাৎ, যুবক আটক

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আসন্ন নির্বাচনে আনসার সদস্য হিসেবে ডিউটি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৬৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে উঠে। এই ঘটনায় আখের আলী নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জামালপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ দিন আগে আখের আলী নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে বালিয়াকান্দির গোসাই গোবিন্দপুর গ্রামের ৬৫ জন নারী-পুরুষের কাছ থেকে জনপ্রতি এক হাজার টাকা করে আদায় করেন। প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাদের মধুখালী উপজেলায় নির্বাচনি ডিউটিতে নিয়োগ দেওয়া হবে। কিন্তু ভোটের আর মাত্র দুই দিন বাকি থাকলেও নিয়োগসংক্রান্ত কোনো কাগজপত্র না আসায় স্থানীয়দের মনে সন্দেহ জাগে। মঙ্গলবার

বিকেলে আখের আলী ওই এলাকায় এলে ভুক্তভোগীরা তাকে ধরে ফেলেন।

গোসাই গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ওয়াজ শেখ বলেন, আমার স্ত্রীর কাছ থেকেও আনসারে ডিউটি দেওয়ার কথা বলে এক হাজার টাকা নেওয়া হয়েছে। কিন্তু ডিউটির কোনো দেওয়া হয়নি।

অভিযুক্ত আখের আলী জানান, তিনি ৬৫ জনের কাছ থেকে নেয়া টাকা মধুখালী উপজেলা আনসার কমান্ডার লুৎফার রহমানের কাছে দিয়েছেন। তবে তিনি কাউকে ডিউটি দিতে পারেননি।

মধুখালী উপজেলা আনসার কমান্ডার লুৎফার রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, আনসারে ডিউটি দেওয়ার কথা বলে আমি কোনো টাকা নেইনি।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, এ ঘটনার তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD