রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, লাইট-ব্যানার ভস্মীভূত চাটমোহর থানায় মাদকবিরোধী অভিযান: ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার তথ্য গোপন করে একাধিক পেশায় যুক্ত থাকার অভিযোগ, কাজির বিরুদ্ধে তদন্তের নির্দেশ পাংশায় মালিককে রসমালাইয়ে চেতনানাশক মিশিয়ে অচেতন করে চুরি, ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রুপার গহনা উদ্ধার আদিতমারীতে আশ্রয়ণ প্রকল্পের ঘর দখলের অভিযোগ, ড্রিল মেশিনে দরজা কেটে বৃদ্ধা মা-মেয়েকে পিটিয়ে আহত ফোর লেনের অপেক্ষায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক, বাড়ছে দুর্ঘটনা-প্রাণহানি একটি পা কেটে নিয়ে ভিক্ষাবৃত্তিতে নামায় চক্র, দাবি কিশোর রায়হানের বিয়েতে বয়সের ব্যবধান কতটা গুরুত্বপূর্ণ, নাকি বোঝাপড়াই আসল? শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি নির্বাচনে আসছে নতুন নিয়ম

চাটমোহর থানায় মাদকবিরোধী অভিযান: ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

মোঃ রাজিব হোসেন (পাবনা) প্রতিনিধি
  • আপডেটের সময়: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৪০ সময় দেখুন

পাবনার চাটমোহর থানাধীন মূলগ্রাম ইউনিয়নের পূর্ব টিয়ারতলা এলাকায় শুক্রবার (২ অক্টোবর) দুপুরে মাদকদ্রব্য বিক্রির সময় একজনকে হাতে-নাতে গ্রেফতার করেছে থানার মাদকবিরোধী অভিযান পরিচালনাকারী দল।

এসআই প্রদীপ কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে মূলগ্রাম ইউনিয়নের পূর্ব টিয়ারতলায় জনৈক লবু মাস্টারের লিচুবাগান থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সুরুজ আলী (২৮) নামে এক যুবককে আটক করা হয়। গ্রেফতারকৃত সুরুজ আলীর পিতার নাম মো. হাবিবুর রহমান। তিনি চাটমোহর থানার হিয়ালদহ এলাকার বাসিন্দা।

গ্রেফতারের পর তাকে চাটমোহর থানায় হাজির করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে পাবনা জেল হাজতে পাঠানো হবে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউর রহমান জানান, মাদকদ্রব্য ও অনলাইন জুয়া প্রতিরোধে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এই অভিযান অব্যাহত থাকবে।

মাদকমুক্ত সমাজ গড়তে চাইলে শুধু প্রশাসন নয়, এগিয়ে আসতে হবে আমাদের সবাইকে। গ্রামবাসী, তরুণ সমাজ ও সচেতন নাগরিক—সবাই যদি একসঙ্গে মাদকের বিরুদ্ধে দাঁড়াই, তাহলে পরিবার, সন্তান আর সমাজকে এর ভয়াবহতা থেকে বাঁচানো সম্ভব। আসুন, মাদককে না বলি, মাদক ব্যবসার বিরুদ্ধে সোচ্চার হই এবং সবাই মিলে একটা নিরাপদ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলি। ঐক্যবদ্ধ প্রতিরোধই পারে মাদককে সমাজ থেকে নির্মূল করতে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD