মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

শিরোনাম :
মানবতা ও সমাজ কল্যাণে সহায়তায় সিন্দুকছড়ি জোন জীবননগরে ১ যুবকের কারাদণ্ড ও জরিমানা জীবননগরে জামায়াত কর্মী হত্যা মামলায় প্রধান আসামি গ্রেপ্তার জনস্বার্থে হোসেনপুর পৌর প্রশাসনের বিশেষ অভিযান ও নির্দেশনা পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা টিকটকের প্রেমে ময়মনসিংহের তরুণীকে পাংশায় ডেকে সংঘবদ্ধ ধর্ষন,থানায় মামলা ঢালারচর উছওয়াতুন হাসানা হাফিজিয়া মাদরাসার দুরাবস্থা জামায়াত নেতার মৃত্যুর প্রতিবাদে জীবননগরে বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ত্রিশালে ধানের শীষের বিজয়ের নেপথ্যের আরেক নায়ক এনামুল হক ভুঁইয়া কবি নজরুল বিশ্ববিদ্যালয় এলাকায় মাদক সেবনের অভিযোগে মোবাইল কোর্টে গ্রেফতার ২

জীবননগরে ১ যুবকের কারাদণ্ড ও জরিমানা

আজিজুর রহমান জীবননগরঃ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৪৭ সময় দেখুন
জীবননগরে ১ যুবকের কারাদণ্ড ও জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে দুই পিস ইয়াবাসহ আটক মো. আশিক (২১) নামের এক যুবককে তিন মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল জীবননগর মকসুদ সুপার মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই কারাদণ্ড ও জরিমানা করেন।
মো. আশিক জীবননগর পৌরসভার তেতুলিয়ার গ্রামের বাসিন্দা। তিনি আরিফ উদ্দীনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দুপুরে দোকানে আশিককে দুই পিস ইয়াবাসহ আটক করে জীবননগর থানা-পুলিশ৷ পরে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেলকে খবর দেন। পরে তিনি ঘটনাস্থলে এসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১) (গ) ধারা লঙ্ঘন একই আইনের ৩৬(১) সারণীর ১৬ ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, মাদকসহ আটকের পর ইউএনও স্যারকে খবর দেওয়া হয়। পরে ইউএনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৩ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। তাকে কারাগারে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের কার্যক্রম নিয়মিত চলবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD