সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
ত্রিশালের ধানীখোলা ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম,দুর্নীতির অভিযোগ,এমপির দ্রুত ব্যাবস্থা গ্রহণের নির্দেশ। লালমনিরহাট জেলা জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখা, অবৈধ ক্রয়-বিক্রয় প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত কীর্তি প্রদ্যুৎ দেববর্মণকে মিথ্যা মন্তব্য প্রত্যাহার করে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান সিএইচটি সম্প্রীতি জোটের সেলিব্রিটি লেখিকা তুলতুলের গল্পে স্বপ্নে জিব্রাইল (আ.) পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে ত্রিপুরার রাজ সদস্যের উস্কানিমূলক মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানন সিএইচটি সম্প্রীতি জোট এর আহবায়ক ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাক ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ত্রিশালে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা, ক্ষুদ্রঋণের চেক বিতরণ ও নারীদের বিশেষায়িত বিশ্রামাগার উদ্ধোধন লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে সাংবাদিকদের হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

রংধনুটিভি ডেস্ক
  • আপডেটের সময়: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৪৬ সময় দেখুন
ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধি,টেকসই উন্নয়নে নারী, সুরক্ষিত হবে পৃথিবী এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীর ভূমিকা জোরদার করার লক্ষ্যে আজ রবিবার সকালে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশ্ব ব্যাংক ও পিকেএসএফ-এর অর্থায়নে এবং বাসা ফাউন্ডেশনের বাস্তবায়নে ‘স্মার্ট’ প্রকল্পের আওতায় ইকো ইয়ুথ মডেল পরিবেশ ক্লাবের উদ্যোগে ত্রিশাল ফিশারী রোড এলাকায় একটি সচেতনতামূলক র‍্যালি বের করে। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিবেশ রক্ষায় নারীর অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে। র‍্যালি শেষে টেকসই উন্নয়নে নারীর নেতৃত্ব ও জলবায়ু চ্যালেঞ্জ নিয়ে একবিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাসা ফাউন্ডেশনের এজিএম মো: জাকির হোসেন বলেন পরিবার ও সমাজে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা এবং কৃষি উৎপাদনে নারীরাই মূল কারিগর। তাদের বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়।”স্মার্ট প্রকল্পের কর্মকর্তা মো: শহিদুল ইসলাম বাপ্পি নারী নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব নারীদের ওপর সরাসরি পড়ে। তাই পরিবেশ রক্ষা পরিকল্পনায় নারীদের অভিজ্ঞতা ও জ্ঞানকে অগ্রাধিকার দিতে হবে।” স্মার্ট প্রকল্প ব্যবস্থাপক মো: সাথীল তালুকদার বলেন, পরিবেশ সুরক্ষা ও নারীর ক্ষমতায়ন একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। নারীদের অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করা গেলে পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আরও কার্যকর উদ্যোগ গ্রহণ সম্ভব হবে। পরিশেষে, আলোচনা সভায় অংশগ্রহণকারীরা পরিবেশবান্ধব জীবনযাপন ও টেকসই কৃষিতে নারীদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। দিবসের কর্মসূচিতে পরিবেশকর্মী ও বিপুল সংখ্যক নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD