মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি রুমা রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস রাজবাড়ীতে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টা,ধর্ষক গ্রেপ্তার লালমনিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাব’জ্জী’বন নিরাপদ সড়কের দাবিতে ঘুন্টি-বেলতলী সড়কে যান চলাচল বন্ধ,চার লেনসহ চার দফা দাবি রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, লাইট-ব্যানার ভস্মীভূত চাটমোহর থানায় মাদকবিরোধী অভিযান: ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার তথ্য গোপন করে একাধিক পেশায় যুক্ত থাকার অভিযোগ, কাজির বিরুদ্ধে তদন্তের নির্দেশ পাংশায় মালিককে রসমালাইয়ে চেতনানাশক মিশিয়ে অচেতন করে চুরি, ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রুপার গহনা উদ্ধার

পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে ত্রিপুরার রাজ সদস্যের উস্কানিমূলক মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানন সিএইচটি সম্প্রীতি জোট এর আহবায়ক ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাক

মো.মাসুদ রানা,স্টাফ রিপোর্টার:
  • আপডেটের সময়: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২৫১ সময় দেখুন

পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে ত্রিপুরার রাজ পরিবারের সদস্য কীর্তি প্রদ্যুৎ দেববর্মণের সাম্প্রতিক বিতর্কিত, উস্কানিমূলক এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি চরম অসম্মানজনক মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমি এবং আমার সংগঠন সিএইচটি সম্প্রীতি জোট।

ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাক বলেন, তার এই মন্তব্য কেবল ঐতিহাসিক তথ্য বিকৃতই নয়, বরং এটি পার্বত্য চট্টগ্রামের শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার একটি সুপরিকল্পিত অপচেষ্টা। একজন বিদেশি নাগরিক হিসেবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এমন মন্তব্য করা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের সম্পূর্ণ পরিপন্থী এবং একটি সার্বভৌম রাষ্ট্রের প্রতি উন্মুক্ত আগ্রাসন।

১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির মাধ্যমে আমরা একটি দীর্ঘ সশস্ত্র সংঘাতের অবসান ঘটিয়ে শান্তির পথে ফিরেছি। এই চুক্তির আলোকেই পার্বত্য অঞ্চলের সমস্যা সমাধানের প্রক্রিয়া চলমান রয়েছে। ত্রিপুরার রাজ সদস্যের এই ধরনের অবাস্তব ও বিভেদমূলক বক্তব্য শান্তি চুক্তির আত্মা ও চেতনার প্রতি সরাসরি আঘাত এবং অঞ্চলটিতে অস্থিতিশীলতা সৃষ্টির নাশকতামূলক কর্মকাণ্ড।

তিনি আরো বলেন, ত্রিপুরার রাজ সদস্য কীর্তি প্রদ্যুৎ দেববর্মণের নিকট তার এই মিথ্যা ও উস্কানিমূলক মন্তব্য অবিলম্বে প্রত্যাহার করে বাংলাদেশের জনগণের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার জোর দাবি জানাচ্ছি। একই সাথে, আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে, তারা তাদের নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত রাখুক।
পার্বত্য অঞ্চলের সর্বস্তরের জনগণকে এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে বসবাস করার আহ্বান জানাই।

পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের। এই অঞ্চলের ভবিষ্যৎ এবং এখানকার জনগণের অধিকার নিয়ে কোনো বহিরাগত শক্তির হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD