পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে হোসেনপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ মার্চ) হোসেনপুর উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় আসাদুজ্জামান খান অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাজহারুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও দেশপ্রেমের কথা স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব খসরুজ্জামান জিএস শরিফ, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কিশোরগঞ্জ জেলা শাখা।
জনাব শহীদুল্লাহ কায়সার শহীদ, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল, কিশোরগঞ্জ জেলা শাখা।
হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব জহিরুল ইসলাম মবিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ:
জনাব রফিকুল ইসলাম (বীর মুক্তিযোদ্ধা), অ্যাডভোকেট মনঞ্জুরুল ইসলাম জুয়েল, অ্যাডভোকেট মনিরুল হক রাজন, জনাব শফিকুল ইসলাম কাঞ্চন, জনাব এস.এম মাহবুবুর রহমান, জনাব আবুল হাসিম সবুজ, জনাব আবু বাক্কার সিদ্দিক বাক্কার, জনাব ফরিদ আহমেদ, জনাব এ. আই খান শিবলু, জনাব মোস্তাফিজুর রহমান টুটুল, জনাব রিপন মাস্টার, জনাব কামরুল ইসলাম খান, জনাব আশরাফ আলী মৃধা টুটুল, জনাব সাদ্দাম হোসেন চাঁন মিয়া, জনাব সেলিম মাহমুদ সবুজ ও জনাব রফিকুল ইসলাম, মশিউর রহমান চন্দন সাধারণ সম্পাদক হোসেনপুর প্রেসক্লাব।
দোয়া ও মোনাজাত
ইফতারের পূর্বে আয়োজিত দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে হোসেনপুর উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।