১১ মার্চ বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি স্যারের নেতৃত্বে ত্রিশাল থানাধীন বীর রামপুর উজানপাড়া বটতলা এলাকায় ত্রিশাল টু বালিপাড়া পাকা সড়কের উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে- মোঃ আনোয়ার হোসাইন (৩০), পিতা-মোঃ আব্দুল হান্নান, মাতা- মুর্শিদা খাতুন, সাং- ভাটির চর নওপাড়া, ইউ.পি- ০৮ং রাজীবপুর, থানা- ঈশ্বরগঞ্জ, জেলা- ময়মনসিংহকে ২,২০০ (দুই হাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। অতঃপর পরিদর্শক জনাব খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে আসামীর বিরুদ্ধে ত্রিশাল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।