রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
কিশোরগঞ্জে উদ্ধারকৃত ৫০টি মোবাইল মালিকদের কাছে হস্তান্তর ভোলা সরকারি কলেজেইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কলেজ সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হোসেনপুরে সরকারি সিলযুক্ত চাল মজুত: তৌফিক এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা ময়মনসিংহস্থ ত্রিশাল সমিতির সভাপতি ডা: মতিউর সাধারণ সম্পাদক খোকন নির্বাচিত কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন রামগড়ে জ্বালানি তেলের সংকট, তেল দোকানে উপচে পড়া ভিড় রাজবাড়ী জেলার গোয়ালন্দে অবৈধভাবে ১৮০০ লিটার জ্বালানি তেল (ডিজেল) মজুত রাখার অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা আদিতমারীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রিশালের ৮ জন সহ ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অভিযানে ১৩ জন আসামী গ্রেফতার হোসেনপুরে অবৈধ মাটি কাটা বিরোধী অভিযান: ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহস্থ ত্রিশাল সমিতির সভাপতি ডা: মতিউর সাধারণ সম্পাদক খোকন নির্বাচিত

ডেস্ক রিপোট
  • আপডেটের সময়: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩৩ সময় দেখুন
ময়মনসিংহস্থ ত্রিশাল সমিতির সভাপতি ডা: মতিউর সাধারণ সম্পাদক খোকন নির্বাচিত

ময়মনসিংহস্থ ত্রিশাল সমিতির সভাপতি পদে ময়মনসিংহ মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ মতিউর রহমান ও সাধারন সম্পাদক পদে ত্রিশাল পৌর সভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আমিনুল ইসলাম খোকন নির্বাচিত হয়েছেন। শুক্রবার বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেরজর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অডিটোরিয়ামে ময়মনসিংহস্থ ত্রিশাল সমিতির আয়োজনে ইফতার মাহফিল ও সাধারন সভা অনুষ্ঠিত হয়। প্রথম পর্ব সাধারন সভায় ময়মনসিংহ মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ মতিউর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ত্রিশাল সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্য এডভোকেট জালাল উদ্দিন খান, ময়মনসিংহ নাসিরাবাদ কলেজের সাবেক অধ্যক্ষ আজাহারুল ইসলাম,সার্চ কমিটির সভাপতি সাংবাদিক মোখলেছুর রহমান সবুজ প্রমুখ। পরে দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য নির্বাহী পরিষদের সভাপতি পদে ময়মনসিংহ মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ মতিউর রহমান ও সাধারন সম্পাদক পদে ত্রিশাল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম খোকন নির্বাচিত হন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD