মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি রুমা রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস রাজবাড়ীতে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টা,ধর্ষক গ্রেপ্তার লালমনিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাব’জ্জী’বন নিরাপদ সড়কের দাবিতে ঘুন্টি-বেলতলী সড়কে যান চলাচল বন্ধ,চার লেনসহ চার দফা দাবি রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, লাইট-ব্যানার ভস্মীভূত চাটমোহর থানায় মাদকবিরোধী অভিযান: ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার তথ্য গোপন করে একাধিক পেশায় যুক্ত থাকার অভিযোগ, কাজির বিরুদ্ধে তদন্তের নির্দেশ পাংশায় মালিককে রসমালাইয়ে চেতনানাশক মিশিয়ে অচেতন করে চুরি, ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রুপার গহনা উদ্ধার

হোসেনপুরে সরকারি সিলযুক্ত চাল মজুত: তৌফিক এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা

মশিউর রহমান চন্দন কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেটের সময়: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২৮২ সময় দেখুন
হোসেনপুরে সরকারি সিলযুক্ত চাল মজুত: তৌফিক এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা

​কিশোরগঞ্জের হোসেনপুর পৌর বাজারে সরকারি খাদ্য অধিদপ্তরের সিলকৃত বিপুল পরিমাণ চাল মজুত রাখার দায়ে মেসার্স তৌফিক এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানটির মালিক হোসেনপুর পৌর বিএনপির সভাপতি এ কে এম শফিকুল হকের আপন ছোট ভাই বলে জানা গেছে।

​আজ শনিবার (১৪ মার্চ) হোসেনপুর পৌর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন হোসেনপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জনাব মোহসী মাসনাদ। অভিযান চলাকালে মেসার্স তৌফিক এন্টারপ্রাইজের গুদামে খাদ্য অধিদপ্তরের সিল মারা বস্তাভর্তি বিপুল পরিমাণ সরকারি চাল পাওয়া যায়।
​জিজ্ঞাসাবাদে প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয়, তারা বিভিন্ন দপ্তর থেকে এসব চাল ক্রয় করেছেন। প্রমাণ হিসেবে তারা সংশ্লিষ্ট দপ্তরের ডিও লেটার (অধিযাচন পত্র) উপস্থাপন করেন।

​অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, ‘খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩’ এর ৬ ধারা অনুযায়ী, সরকারি খাদ্য অধিদপ্তরের চাল কোনোভাবেই বাণিজ্যিক উদ্দেশ্যে মজুত বা বিক্রয় করা যাবে না। এটি একটি স্পষ্ট আইনত দণ্ডনীয় অপরাধ।
​এ ঘটনায় হোসেনপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন মিয়া প্রসিকিউশন দাখিল করেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স তৌফিক এন্টারপ্রাইজকে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিক জরিমানার অর্থ আদায় করা হয়।

​অভিযান চলাকালে হোসেনপুর থানা পুলিশের একটি চৌকস দল সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD