বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

শিরোনাম :
জীবননগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ করলেন এমপি রুহুল আমিন ত্যাগী ও অভিজ্ঞ নেতৃত্বে ভরসা রাখতে চায় হোসেনপুরবাসী: আলোচনায় বিএনপি নেতা জহিরুল ইসলাম মবিন রাজবাড়ীতে ভিজিএফের চাল ক্রয় ও মজুদের দায়ে দুজনের কারাদণ্ড ১,১০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার। ত্রিশালে মাদরাসার শিক্ষকের লালসার শিকার এক গৃহবধূ ডিজিটাল সংগ্রামে তরুণ নেতৃত্ব: মো: মামুন রানা ও নতুন বাংলাদেশের প্রত্যাশা কিশোরগঞ্জে আড়ি বিল খাল খনন কর্মসূচির উদ্বোধন রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন আহমদ তুহিন ‎ জীবননগরে ভুয়া দুই ডিবি সদস্য জনতার হাতে আটক, গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ রাজবাড়ীতে তেল নিতে এসে ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের

জীবননগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ করলেন এমপি রুহুল আমিন

আজিজুর রহমান,স্টাফ রিপোর্টারঃ
  • আপডেটের সময়: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩১ সময় দেখুন
জীবননগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ করলেন এমপি রুহুল আমিন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিলের অনুদান বিতরণ করা হয়েছে। আজ বুধবার বেলা ১০টায় উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রত্যেক এমপিকে ১০ লক্ষ করে টাকা দিয়েছে তার নির্বাচনীয় এলাকার জন্য। সেই হিসেবে আমরা আপনাদের এখানে যে টাকা দিয়েছি, আপনারা ২ হাজার করে টাকা পাবেন। আমরা ১০ লক্ষ টাকাই আপনাদের মতো গরিব-দুঃখী অসহায় মানুষের মধ্যে বিলিয়ে দিতে চাই। তিনি আরও বলেন, খুব ভালো হতো যদি আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারতাম, তাহলে আপনারা সম্মানিত হতেন। আমরাও সম্মানিত হতাম। কিন্তু সময় কম থাকার কারণে আপনাদের এক জায়গায় ডেকেছি, আপনারা মনে কিছু করবেন না। ভবিষ্যতে উন্নয়নের জন্য আমাদের দারস্থ হওয়া লাগবে না, বরই আমরাই আপনাদের কাছে পৌঁছে দেব। জীবননগর উপজেলা প্রশাসন জানিয়েছে, জীবননগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২১৩ জনকে দুই হাজার করে টাকা দেওয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD