বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
‎৮০০ টাকা পূঁজি থেকে দুই প্রতিষ্ঠানের কর্ণধার কেন্দুয়ার কামালের জীবন কথা শেরপুরের কৃতি সন্তান ডা. আসাদুজ্জামানের চিকিৎসা সেবায় সকল নাগরিক ও রোগীরা সন্তোষ প্রকাশ করেছেন। গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে দুই মাসেই ধস, নিম্নমানের কাজের অভিযোগ রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ৭ কর্মচারীর বিরুদ্ধে কোটি টাকার দুর্ণীতির মামলা দুই মাসের মধ্যে রংপুর মেডিকেল সার্বিক পরিবর্তন আনা হবে- দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী সরকার ও বিএনপিতে বড় রদবদলের আভাস ১০লাখ টাকার ড্রেন নির্মানের ৭ দিনের মধ্যেই ভেঙ্গে বন্ধ প্রধানমন্ত্রী কর্তৃক সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন নকলা পৌরসভা নির্বাচন প্রার্থীদের প্রচারণা শুরু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন আহমদ তুহিন ‎

মো.মাসুদ রানা,স্টাফ রিপোর্টার:
  • আপডেটের সময়: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৭০ সময় দেখুন
রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন আহমদ তুহিন ‎

পাহাড়ী জনপদ খাগড়াছড়ির রামগড় থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রাখলেন মোসলেহ্ উদ্দিন আহমেদ তুহিন। বাংলাদেশ পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ সিআইডি প্রধান হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ সোমবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রনালয় এর পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশ ক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তোছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

‎এই খবর রামগড়ে পৌঁছানোর পর থেকেই খুশিতে ভাসছে পুরো এলাকা। সীমান্ত শহর রামগড়ের মাটি ও মানুষের সঙ্গে বেড়ে ওঠা মোসলেহ উদ্দিন আহমেদ তুহিন এখন বাংলাদেশ পুলিশের অন্যতম শীর্ষ কর্মকর্তা। তার এই নিয়োগ কেবল তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো রামগড় বাসীর জন্য এক বিশাল গর্বের বিষয়।
‎​

‎খবরটি জানাজানি হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম সহ পাড়া-মহল্লায় বইছে উৎসবের আমেজ। স্থানীয় বাসিন্দারা বলছেন, পাহাড়ের এক শান্ত ছেলে আজ দেশের নিরাপত্তা ও গোয়েন্দা কার্যক্রমের গুরুত্বপূর্ণ দায়িত্বে, এটি আমাদের জন্য বড় প্রাপ্তি। এবং অভিনন্দন জানিয়ে এই আনন্দ উদযাপন করছেন।
‎​

‎তরুণ প্রজন্মের কাছে মোসলেহ্ উদ্দিন আহমেদ তুহিন এখন এক অনুকরণীয় আদর্শ। প্রতিকূল পরিবেশ জয় করে মেধা আর সততার জোরে কীভাবে সাফল্যের শিখরে পৌঁছানো যায়, তিনি তার জীবন্ত উদাহরণ। রামগড়ের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করছেন।
‎​

‎মেধা ও কর্মদক্ষতার মাধ্যমে তিনি যেমন রামগড় কে আলোকিত করেছেন, তেমনি আগামী দিনে ও দেশ ও জাতির সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা সকলের।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD