শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে গণমাধ্যম কর্মীদের সাথে জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের মতবিনিময় ‎৮০০ টাকা পূঁজি থেকে দুই প্রতিষ্ঠানের কর্ণধার কেন্দুয়ার কামালের জীবন কথা শেরপুরের কৃতি সন্তান ডা. আসাদুজ্জামানের চিকিৎসা সেবায় সকল নাগরিক ও রোগীরা সন্তোষ প্রকাশ করেছেন। গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে দুই মাসেই ধস, নিম্নমানের কাজের অভিযোগ রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ৭ কর্মচারীর বিরুদ্ধে কোটি টাকার দুর্ণীতির মামলা দুই মাসের মধ্যে রংপুর মেডিকেল সার্বিক পরিবর্তন আনা হবে- দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী সরকার ও বিএনপিতে বড় রদবদলের আভাস ১০লাখ টাকার ড্রেন নির্মানের ৭ দিনের মধ্যেই ভেঙ্গে বন্ধ প্রধানমন্ত্রী কর্তৃক সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন নকলা পৌরসভা নির্বাচন প্রার্থীদের প্রচারণা শুরু

খাগড়াছড়ি জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা

মো.মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:
  • আপডেটের সময়: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২১৩ সময় দেখুন
খাগড়াছড়ি জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা

খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের আয়োজনে এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ০৫ এপ্রিল বিকেলে খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলার নবাগত পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন এর সভাপতিত্বে এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুরুতে জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার খাগড়াছড়ির শান্তি-শৃঙ্খলা রক্ষায় বাহিনীর প্রতিটি সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “পেশাদারিত্বের মূল চাবিকাঠি হলো নিষ্ঠা এবং জনসাধারণের সাথে মার্জিত ব্যবহার।” এছাড়া তিনি বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা কঠোরভাবে অনুসরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
উক্ত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিট ইনচার্জগণ এবং সকল পদমর্যাদার সদস্যগণ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD