মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
জীবননগরে জামায়াত কর্মী হত্যা মামলায় প্রধান আসামি গ্রেপ্তার জনস্বার্থে হোসেনপুর পৌর প্রশাসনের বিশেষ অভিযান ও নির্দেশনা পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা টিকটকের প্রেমে ময়মনসিংহের তরুণীকে পাংশায় ডেকে সংঘবদ্ধ ধর্ষন,থানায় মামলা ঢালারচর উছওয়াতুন হাসানা হাফিজিয়া মাদরাসার দুরাবস্থা জামায়াত নেতার মৃত্যুর প্রতিবাদে জীবননগরে বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ত্রিশালে ধানের শীষের বিজয়ের নেপথ্যের আরেক নায়ক এনামুল হক ভুঁইয়া কবি নজরুল বিশ্ববিদ্যালয় এলাকায় মাদক সেবনের অভিযোগে মোবাইল কোর্টে গ্রেফতার ২ বালিয়াকান্দিতে অগাছা মারার বিষ দিয়ে২৫ একর জমির পেঁয়াজ ক্ষেত নষ্ট জীবন নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ঝাড়ু হাতে পরিষ্কার অভিযানে এমপি রুহুল আমিন

ফরিদপুরে স্বর্ণের দোকানে পাংশার ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

মুনিরুজ্জামান,রাজবাড়ী প্রতিনিধি।
  • আপডেটের সময়: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৯১ সময় দেখুন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় স্বর্ণের দোকানে অভিযান চালিয়ে এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে স্থানীয় জনতা।

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় স্বর্ণের দোকানে অভিযান চালিয়ে এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে স্থানীয় জনতা। পরে উপজেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করে পুলিশে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তির নাম শাহরিয়ার জাহান (৫১)। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নারায়নপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে। থানা পুলিশ সূত্রে জনা যায়, গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১টার দিকে চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের মৌলভীরচর বাজারে অবস্থিত সুব্রত জুয়েলার্স থেকে তাকে আটক করা হয়।দোকান মালিক সুব্রত জানান, সকাল সাড়ে ১১টার দিকে শাহরিয়ার তার দোকানে এসে নিজেকে জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট পরিচয় দেন এবং দোকানের কাগজপত্র দেখতে চান। তার আচরণ সন্দেহজনক মনে হলে পাশের দোকানে থাকা এক এনজিও কর্মী জানান যে, তিনি একজন প্রতারক এবং এর আগেও বিভিন্ন জায়গায় প্রতারণা করে ধরা পরেছেন। এরপর আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। খবর পেয়ে চরভদ্রাসন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইন ঘটনাস্থলে যান। যাচাই-বাছাই শেষে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৯ ধারায় শাহরিয়ারকে দোষী সাব্যস্ত করে ১৫ দিনের সরল কারাদণ্ড প্রদান করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইন বলেন, “ঘটনাস্থলে এসে অভিযোগের সত্যতা পাই। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেওয়া হয়েছে।”এ সময় চরভদ্রাসন থানার এসআই গোলাম হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
ছবি দেয়া আছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD