রাজধানী ঢাকাসহ আশপাশের কয়েকটি জেলায় মঙ্গলবার দুপুরে হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮।

ভূমিকম্পে বহুতল ভবনগুলো কেঁপে ওঠে এবং আতঙ্কিত বাসিন্দারা দ্রুত ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য দোকান ও অফিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বলছে, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।