জাতীয়
শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের উদ্যোগ
নারীদের শারীরিক সুস্থতা, মানসিক দৃঢ়তা ও ক্রীড়াচর্চায় উৎসাহিত করতে শেরপুরে মিনি ম্যারাথন প্রতিযোগিতা
নারীদের শারীরিক সুস্থতা, মানসিক দৃঢ়তা ও ক্রীড়াচর্চায় উৎসাহিত করতে শেরপুরে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৩ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহারশী’-তে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, রাজনীতিবিদ আব্দুল আওয়াল ও আবদুল বাতেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রূপণ, রাজনীতিবিদ আকরামুজ্জামান রাহাত, জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সুধীজন। সভায় নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করে একটি সুশৃঙ্খল ও উৎসবমুখর মিনি ম্যারাথন আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারীদের উদ্বুদ্ধকরণ, নিরাপত্তা, ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় বক্তারা বলেন, নারীদের খেলাধুলা ও শরীরচর্চায় সম্পৃক্ত করার মাধ্যমে সুস্থ জীবনযাপনে উৎসাহিত করার পাশাপাশি তাঁদের আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা বাড়ানো সম্ভব। এ ধরনের আয়োজন নারীর ক্ষমতায়ন এবং সামাজিক কর্মকাণ্ডে নারীদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।
বিজ্ঞাপন
Leaderboard: 728 × 90 px
এখানে আপনার বিজ্ঞাপন দিন

মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।