সারাদেশ
বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, লক্ষ্মীপুর থেকে প্রধান আসামি গ্রেপ্তার
শেরপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. আনোয়ার হোসেন রানা (২৩) কে লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪।
শেরপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. আনোয়ার হোসেন রানা (২৩) কে লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪।
গত ৫ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ৭টা ৫০ মিনিটের দিকে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৪, সিপিসি-১, জামালপুর এবং এসআরবি-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুরের যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার আনোয়ার হোসেন রানা লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। তিনি শেরপুর সদর থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার এজাহারনামীয় প্রধান আসামি। গত ৩০ অক্টোবর মামলাটি দায়ের করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মোবাইল ফোনের মাধ্যমে ওই কিশোরীর (১৬) সঙ্গে আনোয়ারের পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৫ সালের ২৩ ডিসেম্বর ওই কিশোরীকে তাঁর বাবার বাড়ি থেকে ডেকে শেরপুর শহরের একটি বাসায় নিয়ে যান আনোয়ার। সেখানে একজন ভুয়া কাজীর মাধ্যমে নীল রঙের কাগজে স্বাক্ষর নিয়ে বিয়ের নাটক সাজানো হয়।
পরে স্বামী-স্ত্রীর পরিচয় ও বিশ্বাসের সম্পর্ক তৈরি করে আনোয়ার ওই কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। একপর্যায়ে কিশোরী সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের কাবিননামা চান। কিন্তু আনোয়ার নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, গত ৭ আগস্ট আনোয়ার ওই কিশোরীর পরিবারের কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করেন। পরিবার সেই দাবি প্রত্যাখ্যান করলে তিনি কিশোরীকে গালিগালাজ করেন এবং আইনগতভাবে বিয়ে করেননি বলে জানিয়ে চলে যান। পরে বিভিন্ন কাজী অফিসে খোঁজ নিয়ে বিয়ের কোনো কাবিননামা না পেয়ে প্রতারণার বিষয়টি জানতে পারেন ওই কিশোরী। এরপর তিনি বাদী হয়ে শেরপুর সদর থানায় মামলা করেন।
গ্রেপ্তারের পর আনোয়ার হোসেন রানাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় এসআরবির।
বিজ্ঞাপন
Leaderboard: 728 × 90 px
এখানে আপনার বিজ্ঞাপন দিন



মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।