শেরপুর : শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ নভেম্বর (রোববার) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহারশী’-তে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। ওই সময় অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস, পাবলিক প্রসিকিউটর, উপজেলা নির্বাহী কর্মকর্তারা, প্রেসক্লাবের সভাপতি, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা, জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে অভিযান জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং মোবাইল কোর্টের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ও সরকারি সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয় বাড়িয়ে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।