সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
জীবননগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অবৈধ মজুতের দায়ে জরিমানা নান্দাইলে এমপি’র বিশেষ সহকারী হিসেবে সাদ্দাম হোসেনের নিয়োগ চেঙ্গী নদীতে ফুল বিজুর মধ্য দিয়ে খাগড়াছড়িতে বৈসাবি শুরু পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল গোলা বারুদ উদ্ধার চরশোলাকিয়ায় চলাচলের রাস্তা দখল নিয়ে উত্তেজনা, প্রাণনাশের হুমকির অভিযোগ ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাককে বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে, দেখতে চায় সর্বস্তরের মানুষ দীঘিনালায় আগুনে নয়টি দোকান পুড়ে ছাই ত্রিশালের উন্নয়ন শুরু সংসদ সদস্য ডা: লিটনের ৩ মেগা প্রকল্প -উন্নয়নে বদলে যাবে উপজেলার চিত্র বসন্ত উৎসবে রঙিন কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

কিশোরগঞ্জ সদরে ভোটের সরঞ্জাম বিতরণ শুরু, সেনা প্রহরায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে মালামাল

মশিউর রহমান চন্দন কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেটের সময়: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৭ সময় দেখুন
কিশোরগঞ্জ সদরে ভোটের সরঞ্জাম বিতরণ শুরু, সেনা প্রহরায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে মালামাল

বুধবার (১১ ফেব্রুয়ারি): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কিশোরগঞ্জ সদরে বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে উপজেলা কার্যালয়ে অবস্থিত সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

জানা গেছে, সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা প্রহরায় পর্যায়ক্রমে প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় মালামাল পাঠানো হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আজ রাতের মধ্যেই সকল কেন্দ্রেই সরঞ্জাম পৌঁছে যাবে।

কিশোরগঞ্জ সদর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে সেনা সদস্যদের নিরাপত্তায় কেন্দ্রগুলোতে সরঞ্জাম পৌঁছে দেওয়ার কাজ চলছে।

এবার কিশোরগঞ্জ সদর উপজেলায় মোট ১২২টি ভোটকেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। রাত পোহালেই ভোট গ্রহণ শুরু হবে। এ উপলক্ষে প্রতিটি কেন্দ্রে পাঠানো হচ্ছে স্বচ্ছ ব্যালট বাক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার, গণভোটের জন্য গোলাপি ব্যালট পেপার, ভোটার তালিকাসহ প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী।

কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার ও নির্বাচনী কর্মকর্তারা নিজ নিজ কেন্দ্রের সরঞ্জাম বুঝে নিচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD