মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি রুমা রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস রাজবাড়ীতে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টা,ধর্ষক গ্রেপ্তার লালমনিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাব’জ্জী’বন নিরাপদ সড়কের দাবিতে ঘুন্টি-বেলতলী সড়কে যান চলাচল বন্ধ,চার লেনসহ চার দফা দাবি রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, লাইট-ব্যানার ভস্মীভূত চাটমোহর থানায় মাদকবিরোধী অভিযান: ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার তথ্য গোপন করে একাধিক পেশায় যুক্ত থাকার অভিযোগ, কাজির বিরুদ্ধে তদন্তের নির্দেশ পাংশায় মালিককে রসমালাইয়ে চেতনানাশক মিশিয়ে অচেতন করে চুরি, ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রুপার গহনা উদ্ধার

ত্রিশালে ০২ শিশুকে নির্যাতনের ঘটনায় আসামী গ্রেফতার

ডেস্ট রিপোর্ট
  • আপডেটের সময়: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৭১৪ সময় দেখুন
ত্রিশালে ০২ শিশুকে নির্যাতনের ঘটনায় আসামী গ্রেফতার

গত ২৭/০৩/২০২৬ খ্রি. তারিখ সকাল আনুমানিক ০৯:৪৫ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন ধলা মধ্যপাড়া এলাকায় মোঃ মাহাবুল আলম ওরফে বুলবুল ইসলাম (৪৫) এর দুই শিশু পুত্র— আরাফাত হোসেন (০৮) ও মিহাদ হোসেন (০৫)-কে মোবাইল চুরির সন্দেহে স্থানীয় কিছু ব্যক্তি জোরপূর্বক তাদের বাড়ি হতে তুলে নিয়ে যায়।
পরবর্তীতে ১নং আসামী মিজানুর রহমান সুজনের নেতৃত্বে উক্ত শিশুদের ধলা মধ্যপাড়া ওয়ায়েজ উদ্দিন মেম্বার এর মোড়স্থ একটি পুকুরে নিয়ে গিয়ে কয়েকজন মিলে তাদের উপর অমানবিক নির্যাতন চালায়। একপর্যায়ে শিশু দু’টিকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করা হয়। এছাড়াও তাদের মারধর করে জোরপূর্বক রাস্তার পাশে ময়লাযুক্ত পানি পান করানো হয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি জেলা পুলিশের পুলিশ সুপারের নজরে আসলে তিনি তাৎক্ষণিক ত্রিশাল থানা পুলিশকে সংশ্লিষ্ট অপরাধীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ প্রদান করেন।
তার পরিপ্রেক্ষিতে ত্রিশাল থানা পুলিশের একটি টিম প্রযুক্তির এবং ইন্টেলিজেন্স এর সহায়তায় অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে মূল অভিযুক্ত মোঃ আব্দুল্লাহ আল মাসুম (২৮)-কে গাজীপুর এলাকা হতে ০৪/০৪/২০২৬ খ্রি. তারিখ *রাত আনুমানিক ০২:১৫ ঘটিকায় গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ভিকটিমদের পিতা বাদী হয়ে ত্রিশাল থানায় মামলা দায়ের করেন (মামলা নং-০৩, তারিখ: ০৩/০৪/২০২৬ খ্রি.)। মামলায় বাংলাদেশ দণ্ডবিধির ১৪৩/৩৪২/৩২৩/৩০৭/৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
অপরাপর জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD