মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি রুমা রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস রাজবাড়ীতে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টা,ধর্ষক গ্রেপ্তার লালমনিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাব’জ্জী’বন নিরাপদ সড়কের দাবিতে ঘুন্টি-বেলতলী সড়কে যান চলাচল বন্ধ,চার লেনসহ চার দফা দাবি রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, লাইট-ব্যানার ভস্মীভূত চাটমোহর থানায় মাদকবিরোধী অভিযান: ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার তথ্য গোপন করে একাধিক পেশায় যুক্ত থাকার অভিযোগ, কাজির বিরুদ্ধে তদন্তের নির্দেশ পাংশায় মালিককে রসমালাইয়ে চেতনানাশক মিশিয়ে অচেতন করে চুরি, ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রুপার গহনা উদ্ধার

অটোর ধাক্কায় প্রাণ গেল ১০ম শ্রেণির শিক্ষার্থীর

মশিউর রহমান চন্দন কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেটের সময়: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩৮৪ সময় দেখুন
অটোর ধাক্কায় প্রাণ গেল ১০ম শ্রেণির শিক্ষার্থীর

কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের হাজিরগল গ্রামে অটোরিকশার ধাক্কায় মো. রাকিব (১৭) নামে এক ১০ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে আনুমানিক ৫ঘটিকায় নীলগঞ্জ রেল স্টেশন ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব একই এলাকার মো. সওদাঘরের ছেলে এবং নীলগঞ্জ হাজি মোমতাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব তার নানার বাড়ি চৌধুরীহাটি থেকে ফেরার পথে বাড়ির নিকটবর্তী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বেপরোয়া অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পাশে থাকা একটি বাড়ির টিনের বাউন্ডারিতে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা ইয়াকুব আলী জানান, রাকিবের বাবা একজন কলের মিস্ত্রি এবং দীর্ঘদিন ধরে অসুস্থ। তিন সন্তানের মধ্যে রাকিব ছিল বড়। পরিবারের আর্থিক কষ্টের কারণে মাঝে মাঝে সে নিজেও অটোরিকশা চালিয়ে সংসারে সহযোগিতা করত।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর অটোরিকশাটি আটক রাখা হয়েছে। চালকের বাড়ি তাড়াইল উপজেলার খরমশি গ্রামে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হয়েছে। তারা শনিবার ঘটনাস্থলে এসে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন। সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD