রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
রাজবাড়ীর দুটি আসনে সাবেক এমপিসহ জামানত হারালেন ৯ প্রার্থী লালমনিরহাট সংসদীয় তিনটি আসনেই ধানের শীষ প্রতীকের নিরঙ্কুশ বিজয় লাভ। জীবননগর প্রেসক্লাব দখলের চেষ্টা জামায়াত ও আ.লীগপন্থীদের কিশোরগঞ্জের ৬ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর আনুষ্ঠানিক ফল ঘোষণা রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের উদ্যোগে মোনাজাত ও মিষ্টি বিতরণ ময়মনসিংহে বিএনপির যারা বিজয়ী হয়েছেন লালমনির হাট জেলার তিনটি সাংসদীয় আসনে ভোটের সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাতে ব্যাস্ত জেলা প্রশাসন।। রামগড়ে র‌্যাব ৭ এর প্রেস ব্রিফিং কিশোরগঞ্জ সদরে ভোটের সরঞ্জাম বিতরণ শুরু, সেনা প্রহরায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে মালামাল রাজবাড়ীতে নির্বাচনে আনসারের ডিউটি দেয়া প্রলোভনে অর্থ আত্মসাৎ, যুবক আটক

লালমনিরহাট সংসদীয় তিনটি আসনেই ধানের শীষ প্রতীকের নিরঙ্কুশ বিজয় লাভ।

মিলন কুমার আদিতমারী(লালমনিরহাট) প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৯ সময় দেখুন
লালমনিরহাট সংসদীয় তিনটি আসনেই ধানের শীষ প্রতীকের নিরঙ্কুশ বিজয় লাভ।

লালমনিরহাট জেলার তিনটি সংসদীয় আসনে বেসরকারি ফলাফলে সবকটিতেই জয় পেয়েছে বিএনপি মনোনীত প্রার্থীরা।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিজয়ীদের হাতে বেসরকারি ফলাফলের তালিকা তুলে দেওয়া হয়।

লালমনিরহাট-৩ (সদর) আসনে ধানের শীষ প্রতীকে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬৫১ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবু তাহের দাঁড়িপাল্লা প্রতীকে পান ৫৬ হাজার ২৪৪ ভোট। এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের আমিনুল ইসলাম ৩ হাজার ২৮৩, জাতীয় পার্টির জাহিদ হাসান ২ হাজার ১৫০, গণসংহতি আন্দোলনের দ্বীপক কুমার ৪২৯ এবং সিপিবির মধুসূধন রায় পেয়েছেন ৮৬৯ ভোট।

লালমনিরহাট-২ (আদিতমারী- কালীগঞ্জ) আসনে বিএনপির রোকনউদ্দিন বাবুল ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৩ হাজার ৯৪৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর ফিরোজ হায়দার লাভলু দাঁড়িপাল্লা প্রতীকে পান ১ লাখ ১৭ হাজার ২৫২ ভোট। অন্যান্যদের মধ্যে জনতা দলের চেয়ারম্যান কলম প্রতীকে ব্রিগেডিয়ার (অব.) শামিম কামাল ২০ হাজার ১২৭ ভোট, ইসলামী আন্দোলনের মাহফুজুর রহমান ৬ হাজার ৯৩৯ এবং স্বতন্ত্র প্রার্থী মমতাজ উদ্দিন ৩ হাজার ৪৯৯ ভোট পেয়েছেন।

লালমনিরহাট-১ (হাতিবান্ধা-পাটগ্রাম) আসনে বিএনপির হাসান রাজিব প্রধান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ ভোটে বিজয়ী হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আনোয়ারুল ইসলাম রাজু দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ২৯ হাজার ৫৭২ ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ ঘোড়া প্রতীকে ৭ হাজার ৯৫৯, জাতীয় পার্টির মশিউর রহমান রাঙ্গা লাঙ্গল প্রতীকে ৫ হাজার ১৫৮, লেবার পার্টির শুভ আহম্মেদ ১৪৩, স্বতন্ত্র রেজাউল বারি সরকার মোটরসাইকেল প্রতীকে ৮০৪, স্বতন্ত্র রেদাউনুল হক তালা প্রতীকে ১৯১, ইসলামী আন্দোলনের ফজলুল কবীর শাহরীয়ার ৪ হাজার ৪৪২, জাসদের হাবিব মোহাম্মদ ফারুক পেয়েছেন ২২৬ ভোট।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD