সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ আদিতমারী বুড়ির হাটের সরকারি জায়গা সিন্ডিকেটের দখলে, অন্যের জমি ভাড়া নিয়ে চলছে হাট-বাজার, দ্রুত প্রশাসনের ব্যবস্থা নেওয়া দাবি বাজারের কতৃপক্ষের। সামান্য বৃষ্টিতে রাজবাড়ীর পাংশার পৌর এলাকার রাস্তা ও ভবন থৈথৈ লালমনিরহাট ২ সংসদীয় আসনে সংসদ সদস্য মোঃ রোকন উদ্দিন বাবুল এমপি প্রকল্পের অর্থ বিতরণ কিশোরগঞ্জে ট্রাক থেকে মাছ চুরি ঠেকাতে গিয়ে হত্যাকাণ্ড: তিন ঘাতক গ্রেফতার, ট্রাক জব্দ কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষকের বীজতলা রক্ষায় ইউএনওর দ্রুত পদক্ষেপ, স্বস্তি পেলেন শতাধিক কৃষক আদিতমারী উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন শেরপুর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার জমির ভাড়া না দিয়ে ভাড়াটিয়া প্রতারক সুলতান মাহমুদ জমির মালিকানা দাবী । একাধিক মামলা ও তদন্তে প্রশাসনের ভিতরে মারাত্মক বিতর্ক। শেরপুর জেলার নকলা থানার এক জন এসআই, ও আরেক জন, এএসআই শ্রেষ্ঠ নির্বাচিত হলেন। রামগড়ের মেধাবী তরুণ ফারহান পেলেন রাশিয়ায় ফুল-ফান্ডেড স্কলারশিপ

কিশোরগঞ্জের ৬ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর আনুষ্ঠানিক ফল ঘোষণা

মশিউর রহমান চন্দন কিশোরগঞ্জ প্রতিনিধি:
  • আপডেটের সময়: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৬ সময় দেখুন
কিশোরগঞ্জের ৬ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর আনুষ্ঠানিক ফল ঘোষণা

কিশোরগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, কিশোরগঞ্জের ৬টি আসনের মধ্যে ৫টিতে বিএনপির প্রার্থী এবং ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর–হোসেনপুর)
এই আসনের ১৮২টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী বিএনপির প্রার্থী মোঃ মাজহারুল ইসলাম ১,২২,৯৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা হেদায়েতউল্লাহ হাদী (রিকশা প্রতীক) পেয়েছেন ৯৯,৪৮৮ ভোট।
কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া–কটিয়াদী)
মোট ১৭০টি কেন্দ্রের ফল গণনা শেষে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিন ১,৪৩,৬৬৯ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মোঃ শফিকুল ইসলাম মোড়ল (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ১,২০,৯৭৫ ভোট।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল)
মোট ১৫১টি কেন্দ্রের ফলাফল শেষে বিএনপির প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক ১,১২,৪৬৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ডা. কর্নেল জিহাদ খান (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ১,০২,৪৭৬ ভোট।
কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম)
মোট ১৫০টি কেন্দ্রের ফলাফল শেষে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান ১,৩২,৪৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী প্রার্থী রোকন রেজা পেয়েছেন ৫৭,৮২৯ ভোট।
কিশোরগঞ্জ-৫
মোট ১১৯টি কেন্দ্রের ফল গণনা শেষে বিএনপির বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল ৭৯,৬০৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সৈয়দ এহসানুল হুদা (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ৬৬,৪৫০ ভোট।
কিশোরগঞ্জ-৬
মোট ১৪২টি কেন্দ্রের ফলাফল শেষে বিএনপির প্রার্থী মো. শরীফুল আলম ১,৮৭,১৫৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন (রিকশা প্রতীক) পেয়েছেন ৪৪,০৯৫ ভোট।
ঘোষিত ফলাফলের মাধ্যমে জেলায় নির্বাচন প্রক্রিয়ার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD