সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
জীবননগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অবৈধ মজুতের দায়ে জরিমানা নান্দাইলে এমপি’র বিশেষ সহকারী হিসেবে সাদ্দাম হোসেনের নিয়োগ চেঙ্গী নদীতে ফুল বিজুর মধ্য দিয়ে খাগড়াছড়িতে বৈসাবি শুরু পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল গোলা বারুদ উদ্ধার চরশোলাকিয়ায় চলাচলের রাস্তা দখল নিয়ে উত্তেজনা, প্রাণনাশের হুমকির অভিযোগ ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাককে বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে, দেখতে চায় সর্বস্তরের মানুষ দীঘিনালায় আগুনে নয়টি দোকান পুড়ে ছাই ত্রিশালের উন্নয়ন শুরু সংসদ সদস্য ডা: লিটনের ৩ মেগা প্রকল্প -উন্নয়নে বদলে যাবে উপজেলার চিত্র বসন্ত উৎসবে রঙিন কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

জীবননগর নতুন পাড়ায় শত্রুতামূলকভাবে ফলের বাগান কেটে দেওয়ার অভিযোগ

আজিজুর রহমান
  • আপডেটের সময়: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৩০৫ সময় দেখুন
জীবননগর নতুন পাড়ায় শত্রুতামূলকভাবে ফলের বাগান কেটে দেওয়ার অভিযোগ

জীবননগরে প্রতিপক্ষের বিরুদ্ধে বাগানের মাল্টা, লেবু ও পেয়ারা গাছ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নতুনপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শাহিন হোসেন জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে নতুনপাড়ার আদু মিয়া (৬০) ও আব্বাস উদ্দিন (৬৫)-সহ কয়েকজন শাহিন হোসেনের ভড়ভড়ি মাঠের একটি জমিতে থাকা ফলন্ত মাল্টা, লেবু ও পেয়ারা গাছ কেটে দেয়। এতে শাহিন হোসেনের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে শাহিন হোসেন বলেন, দীর্ঘদিন ধরে জমি আমার দখলে। আমি সেখানে চাষ করে। জমি দখল করতে না পেরে প্রতিপক্ষের লোকজন শত্রুতার জেরে আমার বাগানের গাছ কেটে দিয়েছে। গাছ কেটে দেওয়ার সময় আমি প্রতিবাদ করেছিলাম। এসময় তারা আমাকে হত্যার হুমকি দেয়। এখনো তারা আমাকে হত্যার হুমকি দিচ্ছে। এ বিষয়ে আদু মিয়া ও আব্বাস উদ্দিনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস। তিনি বলেন, একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD