মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি রুমা রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস রাজবাড়ীতে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টা,ধর্ষক গ্রেপ্তার লালমনিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাব’জ্জী’বন নিরাপদ সড়কের দাবিতে ঘুন্টি-বেলতলী সড়কে যান চলাচল বন্ধ,চার লেনসহ চার দফা দাবি রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, লাইট-ব্যানার ভস্মীভূত চাটমোহর থানায় মাদকবিরোধী অভিযান: ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার তথ্য গোপন করে একাধিক পেশায় যুক্ত থাকার অভিযোগ, কাজির বিরুদ্ধে তদন্তের নির্দেশ পাংশায় মালিককে রসমালাইয়ে চেতনানাশক মিশিয়ে অচেতন করে চুরি, ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রুপার গহনা উদ্ধার

কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৪০(চল্লিশ) পিস ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার।।

মিলন কুমার বর্মন আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৬৪২ সময় দেখুন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ৫ নং চন্দ্রপুর ইউনিয়নের হররাম গ্রামের মোঃ শফিকুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে ৪০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছেন কালিগঞ্জ থানা পুলিশ। ০৩ নভেম্বর (সোমবার) আনুমানিক রাত ১১টার দিকে কালিগঞ্জ থানার বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রপুর ইউনিয়নের হররাম গ্রামের কুখ্যাত মাদক ব্যাবসায়ী মোঃ সফিকুল ইসলামকে তার বাড়ির মেইন গেট থেকে ৪০ পিস ইয়াবা সহ আটক করেন। স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন যাবত ধরে শফিকুল ইসলাম মাদক ব্যবসার সাথে জড়িত। ঘটনার দিন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেনের নির্দেশে এস আই মোঃ সানারুল হকের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল মাদক ব্যবসায়ী মোঃ সফিকুল ইসলামের নিকট হইতে ৪০ পিস ইয়াবা উদ্ধার করেন। গ্রেফতার মাদক ব্যাবসায়ী ওই এলাকার মোঃ আব্দুল খালেকের ছেলে। এ বিষয়ে কালিগঞ্জ থানায় নিষিদ্ধ মাদকদ্রব্য ২০১৮ আইন অনুযায়ী একটি মাদক মামলা দায়ের করা হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন বলেন মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।সেই সাথে এলাকা বাসী সহ সকলের সহোযোগিতাও কামনা করেন তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD