বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
‎৮০০ টাকা পূঁজি থেকে দুই প্রতিষ্ঠানের কর্ণধার কেন্দুয়ার কামালের জীবন কথা শেরপুরের কৃতি সন্তান ডা. আসাদুজ্জামানের চিকিৎসা সেবায় সকল নাগরিক ও রোগীরা সন্তোষ প্রকাশ করেছেন। গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে দুই মাসেই ধস, নিম্নমানের কাজের অভিযোগ রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ৭ কর্মচারীর বিরুদ্ধে কোটি টাকার দুর্ণীতির মামলা দুই মাসের মধ্যে রংপুর মেডিকেল সার্বিক পরিবর্তন আনা হবে- দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী সরকার ও বিএনপিতে বড় রদবদলের আভাস ১০লাখ টাকার ড্রেন নির্মানের ৭ দিনের মধ্যেই ভেঙ্গে বন্ধ প্রধানমন্ত্রী কর্তৃক সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন নকলা পৌরসভা নির্বাচন প্রার্থীদের প্রচারণা শুরু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

রাজবাড়ীতে অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

মুনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি।
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৭ সময় দেখুন
রাজবাড়ীতে অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রাম থেকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ আলাউদ্দিন পাটোয়ারীকে (২৮) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।গ্রেপ্তারকৃত আলাউদ্দিন রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। এ বিষয়টি সোমবার বিকেলে নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুদুর রহমান বলেন, “সেনাবাহিনীর সদস্যরা সকালে আলাউদ্দিনকে থানায় হস্তান্তর করেছেন। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।” রাজবাড়ী সেনাক্যাম্প সূত্রে জানা যায়, সোমবার (০১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে ৬টা পর্যন্ত টানা অভিযানের মাধ্যমে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আলাউদ্দিন পাটোয়ারী ওই গ্রামের শুকুর পাটোয়ারীর ছেলে। অভিযানের সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ‘মেড ইন জার্মানি’ লেখা ৬–শর্টের বিদেশি রিভলভার এবং একটি রামদা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনীর দায়িত্বশীল সূত্র। এ বিষয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, “আলাউদ্দিন পাটোয়ারী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। শুনেছি তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলকে জানানো হয়েছে। তদন্ত করে তার ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।” ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সেনাবাহিনীর অভিযানে কীভাবে অস্ত্রটি তার কাছে এল এবং এর উৎস কী—সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
ছবি দেয়া আছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD