রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

শিরোনাম :
জীবননগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অবৈধ মজুতের দায়ে জরিমানা নান্দাইলে এমপি’র বিশেষ সহকারী হিসেবে সাদ্দাম হোসেনের নিয়োগ চেঙ্গী নদীতে ফুল বিজুর মধ্য দিয়ে খাগড়াছড়িতে বৈসাবি শুরু পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল গোলা বারুদ উদ্ধার চরশোলাকিয়ায় চলাচলের রাস্তা দখল নিয়ে উত্তেজনা, প্রাণনাশের হুমকির অভিযোগ ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাককে বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে, দেখতে চায় সর্বস্তরের মানুষ দীঘিনালায় আগুনে নয়টি দোকান পুড়ে ছাই ত্রিশালের উন্নয়ন শুরু সংসদ সদস্য ডা: লিটনের ৩ মেগা প্রকল্প -উন্নয়নে বদলে যাবে উপজেলার চিত্র বসন্ত উৎসবে রঙিন কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্ত এলাকায় বিজিবি কতৃক বিপুল পরিমাণ মাদক উদ্ধার।

লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্ত এলাকায় বিজিবি কতৃক বিপুল পরিমাণ মাদক উদ্ধার।
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৮ সময় দেখুন
লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্ত এলাকায় বিজিবি কতৃক বিপুল পরিমাণ মাদক উদ্ধার।

লালমনিরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৫ ‘র সদস্যদের মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার।

সোমবার (১৬ফেব্রুয়ারী) সকালে ১৫ বিজিবি সীমান্তের লোহাকুচি বিওপি এলাকায় তথ্যভিত্তিক গোয়েন্দা সূত্রে মহিষতুলি নামক স্থানে অভিযান পরিচালনা করে,
এবং সীমান্ত সংলগ্ন এলাকায় সন্দেহজনক কিছু সংখ্যক ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে বিজিবি সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়।পরবর্তীতে ফেলে রাখা মালামাল তল্লাশী করে ভারতীয় নিষিদ্ধ জাতীয় ১৩৯ বোতল ‘স্কাফ’ সিরাপ জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় ১৩৯ বোতল ‘স্কাফ’ সিরাপ যার সর্বমোট সিজার মূল্য ৫৫ হাজার ৬ শত টাকা।
এছাড়াও মাদক ও চোরাচালান চক্রের সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন,
দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD