শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
রামগড়ে দুই হোটেল মালিককে ভ্রাম্যমান আদালতে জরিমানা সংসদের সংরক্ষিত নারী আসনে আলোচনায় সাবরিনা বিনতে আহমেদ মানসম্মত শিক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে উপজেলায় এগিয়ে যাচ্ছে রামপুর উচ্চ বিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক প্রদিতি রাউত প্রমার বিরুদ্ধে চুরির অভিযোগ, বিভাগে তালা জীবননগরে পবিত্র রমজান মাস উপলক্ষ্য ৩শত অসহায় পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি রাজবাড়ীতে ধার পরিশোধ না করায় যুবককে কুপিয়ে হত্যা পূর্ণ মন্ত্রী হচ্ছেন ২৫ জন প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিপরিষদে যাচ্ছেন যারা লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্ত এলাকায় বিজিবি কতৃক বিপুল পরিমাণ মাদক উদ্ধার। মন্ত্রী সভার সম্ভাব্য তালিকা,রয়েছেন ডা.মাহবুবুর রহমান লিটন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক প্রদিতি রাউত প্রমার বিরুদ্ধে চুরির অভিযোগ, বিভাগে তালা

রংধনুটিভি ডেস্ক
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৫ সময় দেখুন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের প্রভাষক প্রদিতি রাউত প্রমার বিরুদ্ধে চুরির অভিযোগ,বিভাগে তালা

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের প্রভাষক প্রদিতি রাউত প্রমার বিরুদ্ধে বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের অর্থ চুরির অভিযোগ তদন্তের দাবিতে বিভাগীয় কার্যালয়ে তালা ঝুলিয়েছে ছাত্র ছাত্রীরা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় সামাজিক বিজ্ঞান অনুষদের পঞ্চম তলায় বিভাগটিতে তালা ঝুলিয়ে তদন্তের দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা।
সূত্র জানায়,গত ৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর বিভাগটির শিক্ষার্থীরা প্রভাষক প্রদিতি রাউত প্রমার বিরুদ্ধে অনৈতিকভাবে অর্থ গ্রহণ ও আর্থিক অভিযোগের বিরুদ্ধে অভিযোগ এনে তিন দাবি উত্থাপন করে। ওই অভিযোগের প্রেক্ষিতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন, শাস্তি প্রমাণের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের বিধিমালা মোতাবেক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ এবং কোনো শিক্ষার্থী যেন কোনো শিক্ষকের ব্যক্তিগত আক্রোশের শিকার না হয় তার ব্যবস্থা নিশ্চিত করার দাবি করা হয়।
ফোকলোর বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান রিমা জানান, শিক্ষার্থীরা তাদের সেমিস্টার ফাইনাল বা যেকোনো পরীক্ষা চলাকালীন ব্যাগ সামনে রাখলে সেখান থেকে প্রায়ই টাকা চুরির ঘটনা শোনা যায়। ​এরই ধারাবাহিকতায় গত ৬ ফেব্রুয়ারি বিভাগের বনভোজনে যাওয়ার পথে প্রায় ৮ হাজার টাকা চুরির ঘটনা ঘটে।
তিনি আরো জানান, সেখানে বিভাগীয় প্রধানের কাছ থেকে ৬ হাজার টাকা, এক শিক্ষার্থীর কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা এবং বিভাগের সেকশন অফিসারের স্ত্রীর কাছ থেকে ৫০০ টাকা চুরি হয়। বিভাগীয় প্রধানের ব্যাগ থেকে টাকা চুরি হওয়ার পর উক্ত শিক্ষিকার ওপর সন্দেহ করা হয় এবং রাতে সিদ্ধান্ত নিয়ে ব্যাগ তল্লাশি করা হলে ওই শিক্ষিকার কাছ থেকে অর্থ উদ্ধার করা হয়। শিক্ষার্থী তকিব হাসান জানান, অভিযোগ নিয়ে উপাচার্যের সঙ্গে দেখা করলে তিনি সেটি প্রক্টরের কাছে পাঠানোর আশ্বাস দেন। পরে আবার উপাচার্যের কাছে গেলে বিভাগে যোগাযোগ করতে বলা হয়। কিন্তু বিভাগীয় পর্যায়ে গেলে বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে। দীর্ঘসূত্রিতা ও টালবাহানার কারণে আমরা বাধ্য হয়ে বিভাগে তালা দিয়েছি।
বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. আতিজা দীল আফরোজ বলেন, আমাদের বিভাগ বরাবর আবেদন এসেছে ৮ তারিখ। শিক্ষার্থীরা গিয়েছিল উপাচার্যের কাছে, সেখানে প্রক্টরসহ অনেকে ছিলেন। সেখান থেকে বলা হয়েছে, বিভাগের মাধ্যমে আসবে, প্রথমে বিভাগ, পরে ডিন- এইভাবে প্রক্রিয়াগতভাবে যাবে। শিক্ষার্থীরা জানাতে এসেছে, বিভাগ কেন ব্যবস্থা নিচ্ছে না, তখন আমি জানিয়েছি যে আমার জানা মতে এখানে বিভাগের এখতিয়ার নেই।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD