সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
মেহগনি গাছের ডালের আঘাতে ফুলবাড়িয়ায় বাবা নিহত, ছেলে-নাতি গ্রেফতার দৌলতদিয়ায় বাসডুবিতে আর কোন লাশের দাবিদার না থাকায় উদ্বার অভিযান সমাপ্ত অটোর ধাক্কায় প্রাণ গেল ১০ম শ্রেণির শিক্ষার্থীর বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন বড়লেখায় চুরির জেরে সামাজিক বিচার নিয়ে অপপ্রচার, ব্যবসায়ি সমিতির সংবাদ সম্মেলন ২৩ জনের মরদেহ উদ্ধার, নাম ঠিকানা দেখুন, আপনার পরিচিত কেউ আছে কি না এই তালিকায় সিআইডি প্রধান হিসেবে যোগদান করেন রামগড়ের কৃতি সন্তান মোসলেহ্ উদ্দিন আহমদ আদিতমারীতে দলিল লেখক সমিতি নির্বাচনে সভাপতি মোজাম্মেল হক ,সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রিপন ঈদ আনন্দ,তিস্তা পারে দর্শনার্থীদের ঢল। ত্রিশালের বাউলূম নূরানীয় হাফেজীয় ও কওমি মাদরাসা নিয়ে চক্রান্ত,জনমনে ক্ষোভ

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মশিউর রহমান চন্দন কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেটের সময়: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৩৪ সময় দেখুন

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকাল ১১টায় কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, সিভিল সার্জন ডাঃ অভিজিত শর্মা এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ মাহামুদুল ইসলাম জানু।

জেলা প্রশাসক আসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, লাখো শহীদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা জাতির জন্য চিরস্মরণীয়। তারা উল্লেখ করেন, স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে। মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।

বক্তারা আরও বলেন, ১৯৭১ সালে এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে দেশের সর্বস্তরের মানুষ দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৬ ডিসেম্বর অর্জন করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই অর্জনকে সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা উপহার সামগ্রী প্রদান করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD