মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি রুমা রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস রাজবাড়ীতে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টা,ধর্ষক গ্রেপ্তার লালমনিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাব’জ্জী’বন নিরাপদ সড়কের দাবিতে ঘুন্টি-বেলতলী সড়কে যান চলাচল বন্ধ,চার লেনসহ চার দফা দাবি রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, লাইট-ব্যানার ভস্মীভূত চাটমোহর থানায় মাদকবিরোধী অভিযান: ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার তথ্য গোপন করে একাধিক পেশায় যুক্ত থাকার অভিযোগ, কাজির বিরুদ্ধে তদন্তের নির্দেশ পাংশায় মালিককে রসমালাইয়ে চেতনানাশক মিশিয়ে অচেতন করে চুরি, ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রুপার গহনা উদ্ধার

বড়লেখায় চুরির জেরে সামাজিক বিচার নিয়ে অপপ্রচার, ব্যবসায়ি সমিতির সংবাদ সম্মেলন

অলিউর রহমান বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
  • আপডেটের সময়: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২৯২ সময় দেখুন
বড়লেখায় চুরির জেরে সামাজিক বিচার নিয়ে অপপ্রচার, ব্যবসায়ি সমিতির সংবাদ সম্মেলন

বড়লেখা উপজেলার দক্ষিণভাগ বাজারে বণিক সমিতির কার্যালয়ে গত ২৩ মার্চ রোজ সোমবার রাতে নারিকেল চুরির ঘটনায় সামাজিক বিচার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচারের ব্যাপারে বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে বণিক সমিতির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করে ঘটনার ব্যাখা দিয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বণিক সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জানান, গত ২২ মার্চ দক্ষিণভাগ বনিক সমিতির সভাপতি ও সম্পাদক বরাবরে সাবেক এমপি মরহুম আলহাজ¦ ইমান উদ্দিন আহমেদ সাহেবের মার্কেটের দায়িত্বরত মো. তাহির আলী, একটি লিখিত অভিযোগ জমা দেন। এতে তিনি অভিযোগ করেন, গজভাগ গ্রামের আবুল হোসেনের ছেলে আলী হোসেন মান্না ও দোহালিয়া গ্রামের ময়না মিয়ার ছেলে ফৈয়াজ আহমদ ফইয়া এমপি সাহেবের মালিকানাধীন নারিকেল গাছ থেকে ২২টি নারিকেল চুরি করে নিয়ে গেছে।

অভিযোগের প্রেক্ষিতে গত ২৩ মার্চ রাত ৯.০০ ঘটিকার সময় দক্ষিণভাগ বনিক সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি/সম্পাদক ও অন্যান্য সদস্যবৃন্দ ও এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অভিযুক্ত ব্যক্তিদ্বয় ও অভিযোগকারীকে নিয়ে বিচার বৈঠক অনুষ্ঠিত হয়। বিচারে অভিযুক্ত ব্যক্তিগণ স্বীকার করেন যে, তারা মরহুম ইমান উদ্দিন এমপি সাহেবের মালিকানাধীন ভূমির নারিকেল গাছ হতে ২২ (বাইশ) টি নারিকেল চুরি করেছেন। এছাড়াও বিগত সময়ে বাজারের আরো নারিকেল চুরি হয়েছে বলে অনেক অভিযোগ রয়েছে, যা হাতে নাতে ধরা যায়নি। পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তিগণ ভবিষ্যতে এ ধরনের চুরির মতো ঘৃনিত কাজ করবেন না মর্মে মৌখিকভাবে জানান এবং সেই সকল উপস্থিত বিচারকগণের সিদ্ধান্ত মোতাবেক উৎসুক জনতা ও জনরোষ থেকে বাচাঁনোর জন্য আলী হোসেন মান্নার পিতা আবুল হোসেন—কে তার ছেলে আলী হোসেন মান্নার বিচার করার জন্য বলা হলে তিনি তার আত্মীয় বিশিষ্ঠ সমাজসেবক হাফিজ খলিলুর রহমান শাহীন সাহেবকে বিচার করার জন্য অনুরোধ জানান। আবুল হোসেনের বার বার অনুরোধের প্রেক্ষিতে হাফিজ খলিলুর রহমান শাহীন শুধুমাত্র ভবিষ্যতে চুরির মতো কোনো অপরাধ না করার জন্য শাসন করতে গেলে আকস্মিকভাবে আলী হোসেন মান্না উপস্থিত মুরব্বীয়াগণের সম্মুখে চরমভাবে বেয়াদবী ও অশালীন নোংরা/খারাপ ব্যবহার করতে থাকে। তখন তার পিতার অনুরোধে বাধ্য হয়ে তিনি তাকে শারিরীকভাবে শাসন করেন। যা শুধুমাত্র তার পিতা আবুল হোসেনের আদেশ ও অনুরোধে। হাফিজ খলিলুর রহমান শাহীন সাহেব ব্যক্তিগত কারণে আলী হোসেন মান্নাকে আঘাত করেন নাই। মূলত বনিক সমিতির এই বিচারে হাফিজ খলিলুর রহমান শাহীনকে উক্ত আলী হোসেন মান্নাই নিয়ে আসেন।

কিন্তু অতিব দুঃখজনক হলেও সত্য যে, আলী হোসেন মান্নার চরম বেয়াদবি ও বিভিন্ন পূর্বের অপরাধমূলক কর্মকান্ডের কারনে উৎসুক জনতার মধ্য থেকে কে বা কাহারা হাফিজ খলিলুর রহমান শাহীন কর্তৃক শাসনের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমেও প্রচার হওয়ায় বাজার বণিক সমিতি ও হাফিজ খলিলুর রহমান শাহীনের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে। যা অত্যন্ত নিন্দনীয়।

পরবর্তীতে উক্ত আলী হোসেন মান্না তার নিজের ফেইসবুক আইডি হতে লাইভে গিয়ে নোংরা ভাষায় তার পিতা আবুল হোসেন, বনিক সমিতির সভাপতি/সম্পাদক সহ পরিচালনা কমিটির সকল নেতৃবৃন্দ এবং হাফিজ খলিলুর রহমান শাহীনকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আলী হোসেন মান্নার এমন কর্মকান্ডের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল হক, সহসভাপতি ইসলাম উদ্দিন, সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক সনজিত দাস, ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, সদস্য আব্দুস সহিদ পটল, আজিজ আহমদ, শাহীন আহমদ, অভিযোগকারি তাহির আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD