সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মেহগনি গাছের ডালের আঘাতে ফুলবাড়িয়ায় বাবা নিহত, ছেলে-নাতি গ্রেফতার দৌলতদিয়ায় বাসডুবিতে আর কোন লাশের দাবিদার না থাকায় উদ্বার অভিযান সমাপ্ত অটোর ধাক্কায় প্রাণ গেল ১০ম শ্রেণির শিক্ষার্থীর বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন বড়লেখায় চুরির জেরে সামাজিক বিচার নিয়ে অপপ্রচার, ব্যবসায়ি সমিতির সংবাদ সম্মেলন ২৩ জনের মরদেহ উদ্ধার, নাম ঠিকানা দেখুন, আপনার পরিচিত কেউ আছে কি না এই তালিকায় সিআইডি প্রধান হিসেবে যোগদান করেন রামগড়ের কৃতি সন্তান মোসলেহ্ উদ্দিন আহমদ আদিতমারীতে দলিল লেখক সমিতি নির্বাচনে সভাপতি মোজাম্মেল হক ,সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রিপন ঈদ আনন্দ,তিস্তা পারে দর্শনার্থীদের ঢল। ত্রিশালের বাউলূম নূরানীয় হাফেজীয় ও কওমি মাদরাসা নিয়ে চক্রান্ত,জনমনে ক্ষোভ

মেহগনি গাছের ডালের আঘাতে ফুলবাড়িয়ায় বাবা নিহত, ছেলে-নাতি গ্রেফতার

মো. সেলিম মিয়া ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • আপডেটের সময়: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৩৬ সময় দেখুন
মেহগনি গাছের ডালের আঘাতে ফুলবাড়িয়ায় বাবা নিহত, ছেলে-নাতি গ্রেফতার

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ছেলের আঘাতে এক বৃদ্ধ পিতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার রাধাকানাই ইউনিয়নের খালইপুড়া (ভাটিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হোছেন আলী (৯০)। এ ঘটনায় তার ছেলে রফিকুল ইসলাম (৪৫) ও নাতি ইব্রাহীম খলিল (২৫)-কে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় প্রতিবেশী আবুল কাশেম সরকার জানান, হোছেন আলীর তিন ছেলে রয়েছে। সম্প্রতি মেঝো ছেলে চান মিয়া বসতঘরের পাশে একটি টয়লেট নির্মাণ করেন। টয়লেটের পাইপ স্থাপনকে কেন্দ্র করে চান মিয়ার সঙ্গে রফিকুল ইসলামের বিরোধের সৃষ্টি হয়। শনিবার দিবাগত রাতে রফিকুল ও তার ছেলে ইব্রাহীম পাইপটি ভেঙে ফেলে।

এর জেরে রোববার সকালে বাবা হোছেন আলী চান মিয়ার পক্ষ নিয়ে প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে রফিকুল ইসলাম মেহগনি গাছের ডাল দিয়ে তার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত ছেলে ও নাতিকে নজরদারিতে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং রফিকুল ইসলাম ও ইব্রাহীম খলিলকে গ্রেফতার করে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD