মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

শিরোনাম :
লংগদু জোনের মানবিক উদ্যোগে রসুলপুর এলাকায় ডিপ টিউবওয়েল স্থাপন মানবিকতা উজ্জ্বল দৃষ্টান্ত: ত্রিশালে অন্তঃসত্ত্বা মানসিক ভারসাম্যহীন নারীর দায়িত্ব নিলেন ইউএনও আরাফাত সিদ্দিকী জীবননগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ খাগড়াছড়ি জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা জীবননগর সীমান্তে ভারতে পাচারকালে শিশুসহ ৮ জন উদ্ধার, আটক ২ জন ত্রিশালে প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল দুই প্রতিমন্ত্রীর ডা.লিটন এমপিকে নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শন ত্রিশালে ০২ শিশুকে নির্যাতনের ঘটনায় আসামী গ্রেফতার তজুমদ্দিনে চকলেটের প্রলোভন দেখিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ।

জীবননগর সীমান্তে ভারতে পাচারকালে শিশুসহ ৮ জন উদ্ধার, আটক ২ জন

আজিজুর রহমান স্টাফ রিপোর্টারঃ
  • আপডেটের সময়: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৭৮ সময় দেখুন
জীবননগর সীমান্তে ভারতে পাচারকালে শিশুসহ ৮ জন উদ্ধার, আটক ২ জন

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় ৪ শিশুসহ ৮ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই দালালকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) বিকেল ৫টায় জীবননগর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. আনোয়ারুল কবীর, জীবননগর থানার অফিসার ইনচার্জ মো. সোলায়মান শেখ এবং পরিদর্শক (অপারেশন) আতিয়ার রহমান।
সংবাদ সম্মেলনে
গ্রেপ্তারকৃতরা হলেন ইসরাফিল (৩২) ও উজ্জ্বল হোসেন (৪০)। তারা জীবননগর উপজেলার বেনীপুর এলাকার বাসিন্দা।
উদ্ধারকৃতদের মধ্যে রয়েছেন রাকিব মোল্লা, নাইস মিনা খানম, লিমন মোল্লা, সাথী খাতুনসহ ৪ জন শিশু।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD