মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

শিরোনাম :
মানবিকতা উজ্জ্বল দৃষ্টান্ত: ত্রিশালে অন্তঃসত্ত্বা মানসিক ভারসাম্যহীন নারীর দায়িত্ব নিলেন ইউএনও আরাফাত সিদ্দিকী জীবননগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ খাগড়াছড়ি জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা জীবননগর সীমান্তে ভারতে পাচারকালে শিশুসহ ৮ জন উদ্ধার, আটক ২ জন ত্রিশালে প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল দুই প্রতিমন্ত্রীর ডা.লিটন এমপিকে নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শন ত্রিশালে ০২ শিশুকে নির্যাতনের ঘটনায় আসামী গ্রেফতার তজুমদ্দিনে চকলেটের প্রলোভন দেখিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ। সাবেক রেলমন্ত্রীর দখলে থাকা রাাজবাড়ী শহরে ৫ কোটি টাকার জেলা পরিষদের জমি উদ্বার

খাগড়াছড়ি জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা

মো.মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:
  • আপডেটের সময়: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৬৬ সময় দেখুন
খাগড়াছড়ি জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা

খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের আয়োজনে এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ০৫ এপ্রিল বিকেলে খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলার নবাগত পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন এর সভাপতিত্বে এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুরুতে জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার খাগড়াছড়ির শান্তি-শৃঙ্খলা রক্ষায় বাহিনীর প্রতিটি সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “পেশাদারিত্বের মূল চাবিকাঠি হলো নিষ্ঠা এবং জনসাধারণের সাথে মার্জিত ব্যবহার।” এছাড়া তিনি বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা কঠোরভাবে অনুসরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
উক্ত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিট ইনচার্জগণ এবং সকল পদমর্যাদার সদস্যগণ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD