সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
জীবননগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অবৈধ মজুতের দায়ে জরিমানা নান্দাইলে এমপি’র বিশেষ সহকারী হিসেবে সাদ্দাম হোসেনের নিয়োগ চেঙ্গী নদীতে ফুল বিজুর মধ্য দিয়ে খাগড়াছড়িতে বৈসাবি শুরু পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল গোলা বারুদ উদ্ধার চরশোলাকিয়ায় চলাচলের রাস্তা দখল নিয়ে উত্তেজনা, প্রাণনাশের হুমকির অভিযোগ ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাককে বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে, দেখতে চায় সর্বস্তরের মানুষ দীঘিনালায় আগুনে নয়টি দোকান পুড়ে ছাই ত্রিশালের উন্নয়ন শুরু সংসদ সদস্য ডা: লিটনের ৩ মেগা প্রকল্প -উন্নয়নে বদলে যাবে উপজেলার চিত্র বসন্ত উৎসবে রঙিন কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

আদিতমারীতে গলায় দড়ি দিয়ে ভার্সিটি পরুয়া যুবকের মৃত্যু

মিলন কুমার বর্মন আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৯ সময় দেখুন
আদিতমারীতে গলায় দড়ি দিয়ে ভার্সিটি পরুয়া যুবকের মৃত্যু

লালমনিরহাটের আদিতমারীতে ঋণের টাকা শোধ করতে না পেরে লিপন চন্দ্র(দ্বীপ) (৩৫) নামের এক ভার্সিটি পরুয়া যুবক আত্মহত্যা করেছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৬ সেপ্টেম্বর)রাতে আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের ভাতিটারি গ্রামে।মৃত লিপন চন্দ্র(দ্বীপ)ওই গ্রামের মৃত ভূপেন্দ্রনাথের ছেলে। স্থানীয়রা জানান,লিপন চন্দ্র(দ্বীপ)অত্যন্ত মেধাবী এবং ভদ্র স্বভাবের ছিলেন।ভার্সিটি পরার পাশাপাশি ঢাকায় ডাচ বাংলা ব্যাংকে চাকরি করতেন।চাকুরিতে থাকাকালীন সময়ে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন।এতে বিপুল পরিমাণ ঋণের দায়ে জর্জরিত হন এবং মানসিকভাবে ভেঙে পড়েন।ঋণের টাকা শোধ করতে না পেরে এবং পাওনাদারদের চাপের মুখে তিনি শুক্রবার গভীর রাতে নিজ ঘরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরের দিন শনিবার সকালে পরিবারের লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। লিপনের এই অকাল মৃত্যুতে পরিবার এবং এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আদিতমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) আলী আকবর জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে,এবং একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD