মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কিশোরগঞ্জে আড়ি বিল খাল খনন কর্মসূচির উদ্বোধন রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন আহমদ তুহিন ‎ জীবননগরে ভুয়া দুই ডিবি সদস্য জনতার হাতে আটক, গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ রাজবাড়ীতে তেল নিতে এসে ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের রামগড়ে ত্যাগ,নির্যাতন সহ্য করেও বিএনপি’র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া কিশোরগঞ্জে উদ্ধারকৃত ৫০টি মোবাইল মালিকদের কাছে হস্তান্তর ভোলা সরকারি কলেজেইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কলেজ সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হোসেনপুরে সরকারি সিলযুক্ত চাল মজুত: তৌফিক এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা ময়মনসিংহস্থ ত্রিশাল সমিতির সভাপতি ডা: মতিউর সাধারণ সম্পাদক খোকন নির্বাচিত কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

জীবননগর হরিহর নগরে রাতের আধারে পেয়ারা গাছ কেটে দিল দুর্বৃত্তরা

আজিজুর রহমান
  • আপডেটের সময়: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২২৭ সময় দেখুন
জীবননগর হরিহর নগরে রাতের আধারে পেয়ারা গাছ কেটে দিল দুর্বৃত্তরা

চুয়াডাঙ্গার জীবননগরে শত্রুতার জেরে জালাল উদ্দিন নামের কৃষকের প্রায় ৩০০টি উচ্চ ফলনশীল জাতের পেয়ারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা । রোববার দিনগত রাতে উপজেলার হরিহরনগর গ্রামের মাঠে ঘটনাটি ঘটেছে । স্থানীয় সূত্রে জানা যায়, হরিহরনগর গ্রামের মৃত মহিউদ্দিন মোল্লার ছেলে জালাল উদ্দিনের ২৫ কাঠা জমিতে ৩০০টি পেয়ারার চারা রোপণ করেন এবং গত দুই বছর ধরে নিবিড় পরিচর্যার মাধ্যমে বাগানটিকে ফল ধরা শুরু হয়। রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা বাগানের সমস্ত গাছ কেটে ফেলে যায়। ক্ষতিগ্রস্ত কৃষক জালাল উদ্দিন জানান, প্রায় দেড় লাখ টাকা খরচ করে তিনি এই পেয়ারা বাগান তৈরি করেছিলেন। গাছে ফুল ও ফল ধরায় তিনি লাভের আশা করছিলেন। এই বছর তিনি প্রায় তিন লক্ষ টাকার ফল বিক্রি করতে পারতেন। তিনি বলেন, হরিহার নগর গ্রামের মৃত মহিউদ্দিন মোল্লার ছেলে আলমগীর হঠাৎ করে আমার এই জমি তার বলে দাবি করে। এই নিয়ে কয়েকবার তার সাথে আমার ঝামেলা হয়েছে সে বিভিন্নভাবে আমাকে হুমকি দেয় এবং আমার ছেলের গলায় হেসো ধরে। এর আগেও সে একবার আমার জমির নেটের বেড়া কেটে দেয়। আমরা এই জমিতে ৫৩ বছর চাষাবাদ করছি আমার দাদার কেনা জমি আজ হঠাৎ করে তারা এই জমি তাদের বলে দাবি করছে এবং রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে আমাদের বারবার হুমকি দিচ্ছে। দুর্বৃত্তরা আমার সব গাছ কেটে দিল। আমার অনেক ক্ষতি হয়ে গেল। কয়েক লাখ টাকার ফল উৎপাদনের স্বপ্ন ভেঙে গেল। এই ঘটনায় দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুন হোসেন বিশ্বাস জানান,অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD