বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
জীবননগরে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ জন ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার গণধর্ষণ মামলার ধর্ষক ফরিদ (৩২) সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর অভিযানে গ্রেফতার। জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা তজুমদ্দিনে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রসাশনের নেই দৃশ্যমান কোনো বাজার মনিটরিং রামগড়ে দুই হোটেল মালিককে ভ্রাম্যমান আদালতে জরিমানা সংসদের সংরক্ষিত নারী আসনে আলোচনায় সাবরিনা বিনতে আহমেদ মানসম্মত শিক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে উপজেলায় এগিয়ে যাচ্ছে রামপুর উচ্চ বিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক প্রদিতি রাউত প্রমার বিরুদ্ধে চুরির অভিযোগ, বিভাগে তালা জীবননগরে পবিত্র রমজান মাস উপলক্ষ্য ৩শত অসহায় পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি রাজবাড়ীতে ধার পরিশোধ না করায় যুবককে কুপিয়ে হত্যা

লালমোহন-তজুমদ্দিন আসনে হাতপাখার প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন শায়েখে চরমোনাই

এইচ এম হাছনাইন, তজুমদ্দিন ভোলা প্রতিনিধি
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৮৯ সময় দেখুন

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা মোসলেহউদ্দিনের পক্ষে হাত পাখায় ভোট চাইলেন নায়েবে আমিরুল মুজাহিদীন হজরত মাওলানা শাইখুল হাদিস মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই হাফিজাহুল্লাহ। গতকাল ১৯ নভেম্বর ২০২৫, বুধবার, রাতে তজুমদ্দিন উপজেলার মধ্য বাজার চৌধুরী মার্কেট বাসস্ট্যান্ড চত্বরে বাংলাদেশ মুজাহিদ কমিটি তজুমদ্দিন উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে জনসমুদ্রের উপস্থিতি লক্ষ করা যায়। মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শায়েখে চরমোনাই হাফিজাহুল্লাহ মুসল্লিদের উদ্দেশে দেশ, দ্বীন, ন্যায়-ইনসাফ, সামাজিক সংস্কার ও নৈতিকতার ওপর গুরুত্বপূর্ণ বয়ান প্রদান করেন। বয়ানের এক পর্যায়ে তিনি ভোলা-৩ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মোসলেহউদ্দিনকে একজন নীতিবান, আমানতদার ও নিষ্ঠাবান আলেম হিসেবে উল্লেখ করে বলেন— “দেশে সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে হাত পাখায় ভোট দিতে হবে। দেশের রাজনীতিতে সত্যিকারের পরিবর্তন আনতে হলে আলেম-ওলামাদের নেতৃত্বকে শক্তিশালী করতে হবে। সব মার্কার দেখা শেষ হাতপাখার বাংলাদেশ। ইসলামের পক্ষে একবার ভোট দিয়ে দেখেন, ফেল করলে নির্বাচনে আর ভোট দিবেন না” মাহফিলে তজুমদ্দিন উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের হাজারো মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত নেতৃবৃন্দ ইসলামী আন্দোলনের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা, দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি তুলে ধরেন। মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের উপস্থিতিতে মধ্য বাজার চৌধুরী মার্কেট এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD