বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

শিরোনাম :
জীবননগরে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ জন ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার গণধর্ষণ মামলার ধর্ষক ফরিদ (৩২) সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর অভিযানে গ্রেফতার। জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা তজুমদ্দিনে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রসাশনের নেই দৃশ্যমান কোনো বাজার মনিটরিং রামগড়ে দুই হোটেল মালিককে ভ্রাম্যমান আদালতে জরিমানা সংসদের সংরক্ষিত নারী আসনে আলোচনায় সাবরিনা বিনতে আহমেদ মানসম্মত শিক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে উপজেলায় এগিয়ে যাচ্ছে রামপুর উচ্চ বিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক প্রদিতি রাউত প্রমার বিরুদ্ধে চুরির অভিযোগ, বিভাগে তালা জীবননগরে পবিত্র রমজান মাস উপলক্ষ্য ৩শত অসহায় পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি রাজবাড়ীতে ধার পরিশোধ না করায় যুবককে কুপিয়ে হত্যা

জীবননগর উপজেলা শাখার উদ্যোগে কৃষক সমাবেশে জেলা আমীর রুহুল আমিন-

আজিজুর রহমান স্টাফ রিপোর্টারঃ
  • আপডেটের সময়: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ সময় দেখুন
জীবননগর উপজেলা শাখার উদ্যোগে কৃষক সমাবেশে জেলা আমীর রুহুল আমিন-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী জননেতা রুহুল আমিন। তিনি বলেন- আমাদের কৃষক হাসলেই বাংলাদেশ হাসবে। তিনি কৃষকদের চাষাবাদে সরকারি প্রনোদনা প্রদানের আহবান জানান। তিনি কৃষি উপকরণের মুল্য কমানোর দাবি জানান। তিনি কৃষকদের উৎপাদিত পন্যের ন্যায্য মুল্য নিশ্চিত করণের আহবান জানান। আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করি। ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের জন্যই আমাদের আগামীর নির্বাচন। তিনি আরো বলেন, আমরা দেশের রাজনৈতিক কালচার পরিবর্তন করতে চাই। আগামীর নির্বাচনে আমরা আর কোন চাদাবাজ টেন্ডারবাজ দেখতে চায় না। আমাদের প্রত্যেক টা কর্মী চাদাবাজ মুক্ত, মাদক মুক্ত।তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, আমাদের কে একটি বার ভোট দিবেন। আমাদেরকে পরীক্ষা করুন। এদেশের মানুষের হাতে কাজ দেওয়াই আমাদের আগামী নির্বাচন এইটা আমরা মুখে বলছি না আমরা বাস্তবে কাজ করে দেখিয়ে দিতে চায়। আমরা দুর্নীতি করিনা আর কাউকে দুর্নীতি করতে দেব না। জীবননগর উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমানের সভাপতিত্বে কৃষক সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহামেদ, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, জেলা পেশাজীবি বিভাগ এর সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, জেলা তালিমুল বিভাগের সভাপতি মাওলানা মহি উদ্দিন, জেলা মাজলিসুল মোফাসসিরিন এর সভাপতি মাওলানা হাফিজুর রহমান, উপজেলা নায়েবে আমীর সাখাওয়াত হোসেন, হাফেজ বিল্লাল হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর ছিদ্দিক, মাওলানা সাইদুল ইসলাম, উপজেলা প্রচার ও আইটি সম্পাদক হারুন অর রশীদ, উপজেলা বায়তুলমাল সম্পাদক আসাবুল হক মল্লিক, শ্রমিক কল্যাণের সভাপতি কামাল হোসেন, কৃষক নেতা আব্দুস সালাম, পৌর আমীর মাওলানা ফিরোজ হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, পৌর যুব বিভাগের সভাপতি আরিফ জোয়ার্দার, হাসাদহ ইউনিয়ন আমির আখতারুজ্জামান, মনোহরপুর ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম, রায়পুর ইউনিয়ন আমীর মুহাম্মাদ আমির হামজা, সীমান্ত ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল ওয়াহেদ, কেডিকে ইউনিয়ন আমীর আব্দুর রহমান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আমির ‘হাজী আব্দুর রহমান মাষ্টার ও উথলী ইউনিয়ন আমীর মাওলানা আরিফুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান। #

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD