সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
জীবননগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অবৈধ মজুতের দায়ে জরিমানা নান্দাইলে এমপি’র বিশেষ সহকারী হিসেবে সাদ্দাম হোসেনের নিয়োগ চেঙ্গী নদীতে ফুল বিজুর মধ্য দিয়ে খাগড়াছড়িতে বৈসাবি শুরু পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল গোলা বারুদ উদ্ধার চরশোলাকিয়ায় চলাচলের রাস্তা দখল নিয়ে উত্তেজনা, প্রাণনাশের হুমকির অভিযোগ ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাককে বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে, দেখতে চায় সর্বস্তরের মানুষ দীঘিনালায় আগুনে নয়টি দোকান পুড়ে ছাই ত্রিশালের উন্নয়ন শুরু সংসদ সদস্য ডা: লিটনের ৩ মেগা প্রকল্প -উন্নয়নে বদলে যাবে উপজেলার চিত্র বসন্ত উৎসবে রঙিন কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

সীমান্ত সুরক্ষা ও জনকল্যাণে ৭ বিজিবি বাবুছড়া

মোফাজ্জল হোসেন/খাগড়াছড়িঃ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬১ সময় দেখুন
সীমান্ত সুরক্ষা ও জনকল্যাণে ৭ বিজিবি বাবুছড়া

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের দুর্গম আরান্দিছড়া সীমান্ত এলাকায় সীমান্ত সুরক্ষা জোরদার ও জনকল্যাণ নিশ্চিত করতে ব্যতিক্রমধর্মী কর্মসূচি বাস্তবায়ন করেছে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশের উদ্যোগে স্থানীয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, সাধারণ মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা, খেলাধুলার সামগ্রী বিতরণ এবং সীমান্ত নিরাপত্তা বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। পরে দজর আদাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের জন্য ঢেউটিনসহ প্রয়োজনীয় সংস্কার সামগ্রী প্রদান করা ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় শিক্ষা উপকরণ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিউটন চাকমা ও জোনাকি চাকমা বলেন, “বিজিবির সহায়তা না পেলে সীমান্ত এলাকার এই বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম ঝুঁকির মুখে পড়ত।” বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ বলেন, “সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের সহযোগিতা অপরিহার্য। জনগণের জীবনমান উন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় রেখেই এসব জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।” সীমান্ত এলাকার নিরাপত্তা ও মানুষের কল্যাণে বিজিবির এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD