Blog

  • ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে ভাংচুর মামলায় ২দিনের রিমান্ড দিয়েছে আদালত

    ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে ভাংচুর মামলায় ২দিনের রিমান্ড দিয়েছে আদালত

    ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে ঝিনাইদহ শহরের ‘আক্তার ফার্মেসি’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও অগ্নিকান্ডের মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে হাজির করা হলে বিচারক ২দিনের রিমান্ড মঞ্জুর করে।

    সোমবার দুপুরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সদর আমলী আদালতে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা অপুকে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ড আবেদন করেন। শুনানী শেষে বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    ঝিনাইদহ সদর থানা সুত্রে জানা যায়, এর আগে রোববার (১৭ আগস্ট) রাতে ঢাকার ধানমন্ডি এলাকার বাসা থেকে শফিকুল ইসলাম অপুকে মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে । পরবর্তিতে সদর থানা পুলিশ ঢাকা থেকে শফিকুল ইসলাম অপুকে ঝিনাইদহে নিয়ে আসে। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়।

    ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গত বছরের ৪ আগস্ট শহরের আক্তার ফার্মেসি নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও অগ্নিকান্ডের মামলায় ৫ দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। তার নামে পাঁচটি মামলা রয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য মামলায় গ্রেফতার দেখানো হবে বলেও জানান তিনি।

    উল্লেখ্য, শফিকুল ইসলাম অপু বিগত ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী মসিউর রহমানকে পরাজিত করেন। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দিতা করলেও স্বতন্ত্র প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর কাছে পরাজিত হন। এরপর ২০২৪ সালের ২৪ মার্চ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে পদটি শূন্য হয়। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী অপুকে ঝিনাইদহ জেলা সভাপতি পদে মনোনয়ন দেওয়া হয়।

  • বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি সাবেক ত্রাণ প্রতি মন্ত্রিসহ ৯২ জন,অজ্ঞাত ৫০/৬০

    বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি সাবেক ত্রাণ প্রতি মন্ত্রিসহ ৯২ জন,অজ্ঞাত ৫০/৬০

    বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি সাবেক ত্রাণমন্ত্রিসহ ৯২ জন,অজ্ঞাত রয়েছে আরো ৫০/৬০ জন। বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকা,সূত্রে জানা যায়,একুশে জুলাই ২০২৪ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকালবেলায় মিছিল শুরু হলে মামলার বাদির বোন মিছিল অংশগ্রহণ করেন।মিছিলে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ গুলিবর্ষণ করলে হঠাৎ একটি গুলি বাদীর ছোট বোন ঝুমুরর আক্তারের মুখে ছররাগুলি এবং টিয়ারসেল লাগিয়া শরীরের বিভিন্ন অংশে লাগিয়া ছিন্ন ভিন্ন হয়ে যায়।বাদির বোন গুলিবিদ্ধ হইয়া মাটিতে লুটিয়া পড়িলে আন্দোলনের সহযোদ্ধাগণ তাকে নিকটস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।এই সংবাদ বাংলাভিশন টেলিভিশন এ প্রকাশিত হয়।তখন মামলার এক নম্বর আসামি সাবেক মন্ত্রী তার নিজস্ব এই হাসপাতালে বাতির বোনকে চিকিৎসা না দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করিয়াছিলেন।বাদীর বোন বিনা চিকিৎসায় হাসপাতালের বারিন্দায় মৃত্যুবরণ করেন। মামলার আসামি হতে হলে সাবেক এমপি ও মন্ত্রী ডাক্তার এনামুর রহমান,সাবেক এমপি মোঃ সাইফুল ইসলাম,আতিকুর রহমান আতিক, মুহাম্মদ জুয়েল, মোহাম্মদ আলী আকবর,মশিউর শিড়ালি,মোঃখোরশেদ আলম,মোঃ মাসুম মিয়া,মোঃ সাইদুল মিয়া,মোঃ রফিক,মোঃ আব্দুল মজিদ,মোঃহাবিবুর, মোঃশহীদ মিয়া,মোঃ সোহেল মিয়া ওরফে ফেন্সি সোহেল,মোঃ সরীফ মিয়া,মোঃ মাসুম গাজী,শরীফ মেম্বার,মোঃ নুরুজ্জামান,মোঃ জাকির হোসেন,আনছার আলী,আওলাদ হোসেন,মোঃ আলাউদ্দিন,মোঃ বুলবুল আহমেদ,মোহাম্মদ বাবুল, মোঃ শরীফ মিয়া,আব্দুর রাজ্জাক,সাখাওয়াত হোসেন উল্লাহ,তানভীর,সিরাজ সিকদার,সাইদুল সিকদার, শাকিল শিকদার,আব্দুল আউয়াল,আব্দুল জলিল, আসিফ,সাত্তার হাজী,মিন্টু হাওলাদার,সাইদুল ইসলাম হাওলাদার,মনির,মোঃ সুরুজ মিয়া,আমজাদ,রাসেল, বাদল,আবুল কালাম ওরফে মাঙ্গু,ওমর,ডক্টর আনোয়ারুল কাদের নাজিম,আসিফ,হাজী মোবারক হোসেন,ইকবাল মিয়া,মোঃ নাসির,নাজমা বেগম,আবু সাঈদ,নাছির উদ্দিন,মুশফিকুর রহমান মানিক,নুরুল ইসলাম,ফয়জুর রহমান,ফজলু মোল্লাহ,মো: মিজানুর রহমান মিলন,মালেক দেওয়ান,রতন দেওয়ান,এম এমদাদুল দেওয়ান,রাব্বি দেওয়ান,রুমান আলী, মুসলিম উদ্দিন পায়েল,চয়ন,মোহাম্মদ সাইদুল ইসলাম হাওলাদার,মোহাম্মদ মোশারফ উদ্দিন,মোহাম্মদ ফরিদুল মাদবর,মোঃ মিন্টু,মোঃ সজীব দেওয়ান,মনি দেওয়ান,মো: মাডার মিজান,রিপন,মোঃ বাবু মোল্লা, মোঃ শাহাবুদ্দিন সাবু,মোঃ সাইদুল ইসলাম কাজল, মোঃ মতিউর রহমান খান,সংকর,রফিকুল ইসলাম,মোঃ শহিদুল ইসলাম,শফিকুল ইসলাম(মুকুল), মোঃ সোহেল রানা আরিফুল ইসলাম,জসিম উদ্দিন বাচ্চু,আতাউর রহমান,আবুল কালাম আজাদ,মোঃ শামসুল হুদা (মুরাদ),মোঃ জামাল হোসেন,মোঃ নাসির, মোঃ মেহেদী শেখ,মোহাম্মদ গোলাম সারোয়ার শামীম,মোহাম্মদ রফিকুল ইসলাম ও অজ্ঞাত ৫০/৬০ জন।

  • ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের সাদিক,ফরহাদ, মহিউদ্দিন প্যানেল ঘোষণা

    ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের সাদিক,ফরহাদ, মহিউদ্দিন প্যানেল ঘোষণা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। ঘোষিত প্যানেলে ভিপি পদে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম,জিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি এস এম ফরহাদ,এজিএস পদে সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান প্রতিদ্বন্দ্বিতা করিবেন। সোমবারে প্যানেল ঘোষণা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম। অন্যান্য পদে যারা নির্বাচন করবেন:-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার,কমনরুম,রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খান জসীম,সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নুরুল ইসলাম সাব্বির,ক্রিড়া সম্পাদক আরমান হেসেন,ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ,সমাজসেবা সম্পাদক শরিফুল ইসলাম মুয়াজ,গবেষণা ও প্রকাশনা সম্পাদক সাদ্দাম হুসাইন,ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাযহারুল ইসলাম,স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ,মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক শাখাওয়াত জাকারিয়া। সদস্য পদে মনোনয়ন পেয়েছেন:-সর্ব মিত্র চাকমা, ইমরান হুসাইন,বেলাল হোসেন অপু,জয়েন উদ্দিন সরকার তন্ময়,মিফাতুহুল হোসাইন আল মারুফ,মাজহারুল ইসলাম মুজাহিদ,রাইসুল ইসলাম, সাবিকুন নাহার তামান্না,শহিউর রহমান,আফসানা আক্তার,আব্দুল্লাহ আল মাহমুদ,রায়হান উদ্দিন, আনসার বিন মনির।

  • স্বামীর হাতে স্ত্রী খুন,মধ্যরাতে শাশুড়িকে ফোন করে জানালেন স্বামী

    স্বামীর হাতে স্ত্রী খুন,মধ্যরাতে শাশুড়িকে ফোন করে জানালেন স্বামী

    স্ত্রী কে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।ঘটনার পর স্বামী সিফাত(২৮) স্ত্রী কেয়ার(২৫) মাকে ফোন করে জানান,আপনার মেয়ে আর নেই এবং এরপর থেকে তিনি পলাতক রয়েছেন।
    কেয়ার মা নাজমা বেগম জানান,রাত একটার পর সিফাত ইসলাম ফোন করে তাকে তাড়াতাড়ি বাসায় আসতে বলেন।প্রথম একটি হাসপাতালের কথা বললেও পরে বিআরবি হাসপাতালে যেতে বলেন।সেখানে আমরা যাওয়ার পর তাকে মৃত অবস্থায় দেখতে পাই।কেয়া চার সন্তানের জননী। তিনি তিন মেয়ে ও এক ছেলের মা।
    ঢাকার শেওড়াপাড়া এলাকায় ১৬ আগষ্ট মধ্যরাতে ঘটনা ঘটে।

  • বেরোবিতে পরীক্ষা না দওয়েই ছাত্রলীগের নেত্রী পাস: ৭ মাসেও হয়নি তদন্ত

    বেরোবিতে পরীক্ষা না দওয়েই ছাত্রলীগের নেত্রী পাস: ৭ মাসেও হয়নি তদন্ত

    বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও গণিত বিভাগের শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন ঐশী পরীক্ষায় অংশ না নিয়েই পাস করেছেন। সেই সময় ‘পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রীকে পাস করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে’ সত্যতা বের করার জন্য গঠিত হয় তিন সদস্যের তদন্ত কমিটি। কিন্তু ৭ মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো প্রতিবেদন জমা পড়েনি। তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ার কারণ হিসেবে পক্ষপাতমূলক মনোভাবকে দায়ী করেছেন অনেকেই।

    ‎বিভিন্ন সূত্র থেকে জানা যায়, তদন্ত কমিটির সদস্যরা এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তদন্তই করেননি। সেখানে রিপোর্ট জমা তো অনেক দূরের কথা। কারণ, সদস্য সচিব হিসেবে তদন্ত কমিটিতে ছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুলব হান্নান। সে কারণে এখানে পক্ষপাতের সম্ভাবনা আছে বলে অনেকে মনে করছেন। যার কারণে রিপোর্ট তৈরি করতে এত সময় লাগছে। আর এই কমিটির আহ্বায়ক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তানজিউল ইসলাম জীবন ব্যক্তিগত সমস্যার কারণে প্রথমে উপাচার্যের কাছে অপারগতা প্রকাশ করেন। তখন থেকেই এভাবে তদন্ত কমিটি ঝুলে আছে বিনা তদন্তে।

    ‎এই ঘটনার সূত্রপাত গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত স্নাতকোত্তরের প্রথম সেমিস্টারের মিডটার্ম পরীক্ষায়। অভিযোগ রয়েছে, ওই পরীক্ষায় অংশ না নিয়েই পাস করেছেন সুরাইয়া ইয়াসমিন ঐশী, যিনি বেরোবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। বিষয়টি জানাজানি হলে গত ২২ জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তবে দীর্ঘ ৭ মাস পার হলেও প্রতিবেদন জমা দেয়নি কমিটি।

    ‎বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষায় অংশগ্রহণ না করেও কীভাবে একজন শিক্ষার্থী পাস করতে পারে, সেটি দুর্নীতির বড় উদাহরণ। অভিযোগ রয়েছে, ঐশী বিশ্ববিদ্যালয়ে সংগঠনের প্রভাব খাটিয়ে পরীক্ষায় অংশ না নিয়ে পাস করেছেন। তার সহপাঠীরাও দাবি করেছেন, তারা ঐশীকে মিডটার্ম পরীক্ষায় উপস্থিত থাকতে দেখেননি।

    ‎এ বিষয়ে একই বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, “তদন্ত প্রতিবেদন বিষয়ে কিছুই বলার নেই, আমাদের সম্মানিত ভিসি স্যার তার কিছু একান্ত মানুষ নিয়ে নিজস্ব কিছু এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। তারা যখন যেটা চাইবে হয়তো তখন সেটা হবে, আর তারা তো অদৃশ্য শক্তির বাইরে কথা বলার মতো মানুষ না। সমস্যা হবে তদন্ত কমিটি গঠন হবে, কিন্তু প্রতিবেদন দেওয়া বা শাস্তির ব্যবস্থা করা সেটা হয়তো পারছেন না আমাদের সম্মানিত ভিসি স্যার, তার উপর ওয়ালার কথার বাইরে গিয়ে কিছু করতে। তবে সুস্পষ্ট একটি কথা বেরোবির প্রশাসনকে জানিয়ে দিতে চাই, মুলা কিন্তু একটি সাময়িক ফসল, সারা বছর পাওয়া যায় না। বেরোবির শিক্ষার্থীরা যেদিন আবারও ১৬ জুলাইয়ের মতো গর্জে উঠবে সেদিন কেউ গা বাঁচানোর জায়গা পাবে না। আজকে যাদের বাঁচাতে এত কূটকৌশল করা হচ্ছে, সেদিন কিন্তু তারা এগিয়ে আসবে না।”

    ‎ঘটনার বিষয়ে জানতে চাইলে শুরুতে ঐশী ফোন রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি বলেন, পরীক্ষায় আমি অংশগ্রহণ করেছি। তবে কখন, কবে পরীক্ষা দিয়েছেন এ বিষয়ে কোনো সঠিক তথ্য দিতে পারেননি। তার বক্তব্য এবং উপস্থিতির বাস্তব প্রমাণের মধ্যে পার্থক্য থাকায় বিতর্ক আরও ঘনীভূত হয়। ১৬ জুলাই ছাত্রলীগের হামলায় নিহত আবু সাঈদের ঘটনার পর থেকে ঐশী আত্মগোপনে রয়েছেন।

    ‎এই ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে অভিযুক্ত শিক্ষক, গণিত বিভাগের অধ্যাপক ড. রুহুল আমিনকে বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তরের পরিচালক পদ থেকে অব্যাহতি দেয় প্রশাসন। তবে তার বিরুদ্ধে অন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

    ‎তদন্ত কমিটির সদস্য সচিব গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুল হান্নান বলেন, আমরা কাজ করেছি। তদন্ত চলমান। শীঘ্রই রিপোর্ট দেব আমরা।

  • ত্রিশাল ভূমি অফিসের প্রবেশ পথে জলাবদ্ধতা

    ত্রিশাল ভূমি অফিসের প্রবেশ পথে জলাবদ্ধতা

    ময়মনসিংহের ত্রিশালে সহকারী কমিশনার ভূমি অফিসের প্রবেশের রাস্তায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে এ অফিসে আসা সেবা প্রার্থীদের দুর্বোগে পড়তে হয় সামান্য বৃষ্টি হলেই। দীর্ঘ দিন ধরে এ সমস্যার সৃষ্টি হলেও কর্তৃপক্ষের নজরে না আসায় বিষয়টি নিয়ে জনসমাজে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সেবা নিতে আসা ত্রিশাল সরকারি নজরুল কলেজের সাবেক অধ্যাপক বজলুর রহমান জানান, এ অফিসে প্রবেশের জন্য মেইন রোড থেকে মাত্র এক মিনিটের রাস্তা যাওয়ার জন্য রিক্সার জন্য অপেক্ষা করছি। ষাটউর্ধ্ব বয়স্ক ব্যাক্তি আক্তার হোসেন জানান, সামান্য বৃষ্টি হলেই এ অফিসে যেতে হাটুর উপর লুঙ্গি তোলে যেতে হয়। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানের সাথে মুঠো ফোনে জানাতে চাইলে তিনি জানান, এ সমস্যা দুর করার জন্য আমার অফিসে কোন বরাদ্ধ নাই। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার স্যারকে অবহিত করা হয়েছে।

  • ত্রিশালে হিন্দু থেকে মুসলিম হওয়া যুবকের মরদেহ উদ্ধার

    ত্রিশালে হিন্দু থেকে মুসলিম হওয়া যুবকের মরদেহ উদ্ধার

    ময়মনসিংহের ত্রিশালে হিন্দু থেকে মুসলিম হওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সূত্র জানায়,বৃহস্পতিবার ভোরে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীর বাজারের কাছে ধলাইমান গ্রামের মরহুম মুক্তিযোদ্ধা চানতারার বাড়ির পাশে রেললাইন সংলগ্ন সদ্য লাগানো ধানখেতে একটি অজ্ঞাত মৃতদেহ দেখতে পেয়ে ত্রিশাল থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসি। পরে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপুড় হওয়া মরদেহটি উল্টালে এলাকাবাসি মরদেহটি শনাক্ত করে। তার নাম রতন চন্দ্র সাহা।সূত্র জানায়, বেশ কিছু দিন আগে জামালপুর জেলায় এক মুসলিম মেয়েকে বিয়ে করে মুসলমান হয় রতন। তার বাড়ি অন্যত্র হলেও সে ছোট থেকে তার মামার বাড়ি ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের নলছিড়া গ্রামে বড় হয়ে উঠে। বৃহস্পতিবার দিন তার মামার বাড়িতে অনুষ্ঠান আছে বলে সে বুধবার দিন মামার বাড়ির উদ্দেশে বের হয়।
    ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং গোপন অঙ্গে সুন্নতে খাৎনা করানো আছে। ধারণা করে হচ্ছে সে হিন্দু থেকে মুসলিম হয়েছে। তিনি আরো জানান, তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।

  • চাকরিজীবীদের যে ৪২ ধরনের আয় করমুক্ত

    চাকরিজীবীদের যে ৪২ ধরনের আয় করমুক্ত

    ২০২৫-২৬ অর্থবছরের আয়কর নির্দেশিকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৪২ ধরনের ভাতা ও সুবিধাকে করমুক্ত রেখেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)

    তাদের করমুক্ত আয়ের মধ্যে রয়েছে-

    চিকিৎসা ভাতা, নববর্ষ ভাতা, বাড়িভাড়া ভাতা, শ্রান্তি ও বিনোদন ভাতা, শিক্ষাসহায়ক ভাতা, কার্যভার ভাতা, পাহাড়ি ভাতা, ভ্রমণ ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, পোশাক ভাতা, আপ্যায়ন ভাতা, ধোলাই ভাতা, বিশেষ ভাতা, প্রেষণ ভাতা, প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণ ভাতা, জুডিশিয়াল ভাতা, চৌকি ভাতা, ডোমেস্টিক এইড অ্যালাউয়েন্স, ঝুঁকি ভাতা, অ্যাকটিং অ্যালাউয়েন্স, মোটরসাইকেল ভাতা, আর্মরার অ্যালাউয়েন্স, নিঃশর্ত যাতায়াত ভাতা, টেলিকম অ্যালাউয়েন্স, ক্লিনার অ্যালাউয়েন্স, ড্রাইভার অ্যালাউয়েন্স, মাউন্টেড পুলিশ অ্যালাউয়েন্স, পিবিএক্স অ্যালাউয়েন্স, সশস্ত্র শাখা ভাতা, বিউগলার অ্যালাউয়েন্স, নার্সিং অ্যালাউয়েন্স, দৈনিক বা খোরাকি ভাতা, ট্রাফিক অ্যালাউয়েন্স, রেশন মানি, সীমান্ত ভাতা, ব্যাটম্যান ভাতা, ইন্সট্রাকশনাল অ্যালাউয়েন্স, নিযুক্তি ভাতা, আউটফিট ভাতা ও গার্ড পুলিশ ভাতা। এ ছাড়া অবসরকালে প্রদত্ত লাম্প গ্রান্টও করমুক্ত থাকবে। তবে সরকারি বেতন আদেশভুক্ত একজন কর্মচারীর মূল বেতন, উৎসব ভাতা ও বোনাস করযোগ্য আয় হিসেবে ধরা হবে। এসব আয়ের ওপর নির্ধারিত হারে আয়কর দিতে হবে।

  • জীবননগর নতুন পাড়ায় শত্রুতামূলকভাবে ফলের বাগান কেটে দেওয়ার অভিযোগ

    জীবননগর নতুন পাড়ায় শত্রুতামূলকভাবে ফলের বাগান কেটে দেওয়ার অভিযোগ

    জীবননগরে প্রতিপক্ষের বিরুদ্ধে বাগানের মাল্টা, লেবু ও পেয়ারা গাছ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নতুনপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শাহিন হোসেন জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে নতুনপাড়ার আদু মিয়া (৬০) ও আব্বাস উদ্দিন (৬৫)-সহ কয়েকজন শাহিন হোসেনের ভড়ভড়ি মাঠের একটি জমিতে থাকা ফলন্ত মাল্টা, লেবু ও পেয়ারা গাছ কেটে দেয়। এতে শাহিন হোসেনের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে শাহিন হোসেন বলেন, দীর্ঘদিন ধরে জমি আমার দখলে। আমি সেখানে চাষ করে। জমি দখল করতে না পেরে প্রতিপক্ষের লোকজন শত্রুতার জেরে আমার বাগানের গাছ কেটে দিয়েছে। গাছ কেটে দেওয়ার সময় আমি প্রতিবাদ করেছিলাম। এসময় তারা আমাকে হত্যার হুমকি দেয়। এখনো তারা আমাকে হত্যার হুমকি দিচ্ছে। এ বিষয়ে আদু মিয়া ও আব্বাস উদ্দিনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস। তিনি বলেন, একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র সমাজের ভুমিকা শীর্ষক আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা

    ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র সমাজের ভুমিকা শীর্ষক আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা

    ‘তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা’ এ শ্লোগানে ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র সমাজের ভুমিকা শীর্ষক আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ জুলাই) দুপুরে ঝিনাইদহের কাঞ্চনগর মডেল স্কুল এন্ড কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করে দুদক সমন্বিত জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। কাঞ্চনগর মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুদকের সহকারী পরিচালক বজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এন এম শাহজালাল, সহ-সভাপতি আমিনুর রহমান টুকু, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক বাবলু কুন্ডু, সদস্য সুষেন্দু কুমার ভৌমিক, রুহুল আমিন, সাইদুর রহমান, তরিকুল ইসলাম রনি। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতা অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এর আগে স্কুল প্রাঙ্গণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৮ টি বিদ্যালয়ের ৬৭ জন শিক্ষার্থী অংশ নেয়।