শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
রামগড়ে দুই হোটেল মালিককে ভ্রাম্যমান আদালতে জরিমানা সংসদের সংরক্ষিত নারী আসনে আলোচনায় সাবরিনা বিনতে আহমেদ মানসম্মত শিক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে উপজেলায় এগিয়ে যাচ্ছে রামপুর উচ্চ বিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক প্রদিতি রাউত প্রমার বিরুদ্ধে চুরির অভিযোগ, বিভাগে তালা জীবননগরে পবিত্র রমজান মাস উপলক্ষ্য ৩শত অসহায় পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি রাজবাড়ীতে ধার পরিশোধ না করায় যুবককে কুপিয়ে হত্যা পূর্ণ মন্ত্রী হচ্ছেন ২৫ জন প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিপরিষদে যাচ্ছেন যারা লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্ত এলাকায় বিজিবি কতৃক বিপুল পরিমাণ মাদক উদ্ধার। মন্ত্রী সভার সম্ভাব্য তালিকা,রয়েছেন ডা.মাহবুবুর রহমান লিটন

মানসম্মত শিক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে উপজেলায় এগিয়ে যাচ্ছে রামপুর উচ্চ বিদ্যালয়

রংধনুটিভি ডেস্ক
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ সময় দেখুন
মানসম্মত শিক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে উপজেলায় এগিয়ে যাচ্ছে রামপুর উচ্চ বিদ্যালয়

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় শিক্ষা, শৃঙ্খলা ও মূল্যবোধ গঠনে নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জেলা পর্যায়ে সুনামের সাথে পরিচিতি লাভ করেছে রামপুর উচ্চ বিদ্যালয় । ১৯৯৪ সালের ১ জানুয়ারি স্থাপিত হওয়ার পর থেকে এই বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান করে আসছে। প্রতিষ্ঠাকালীন সময়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন মৃত নূর জামাল। তিনি ১৯৯৪ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। বিদ্যালয়টিতে বর্তমানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন ফারুক রেজাউল ইসলাম। ১.১৫ একর জমিতে গড়ে উঠা বিদ্যালয়টিতে বর্তমানে ২৭ জন শিক্ষক কর্মচারী মিলে মিশে শিক্ষার মান উন্নয়নে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। শিক্ষকবৃন্দরা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের পাঠদান করছেন, যাতে তারা পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি , একজন ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে পারে। রামপুর উচ্চ বিদ্যালয়টিতে বর্তমান প্রধান শিক্ষক ফারুক রেজাউল ইসলাম গত ১০ ফেব্রুয়ারি২০১৬ সালে যোগদান করেন। যোগদানের পর থেকে তার নেতৃত্বে সকল শিক্ষক কর্মচারীদের সার্বিক সহযোগিতায় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি এলাকায় বর্তমানে উচ্চ পর্যায়ে সু-নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিচিত । বিদ্যালয়টি ২০২৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউট দল ও শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে গড়ে উঠেছে। ২০২৬ সালে উপজেলার গন্ডি পেরিয়ে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করেছেন রামপুর উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি খেলাধুলায় ও সহ পাঠ্যক্রমিক কার্যবলিতে বিভিন্ন পুরস্কার সহ বিভিন্ন দিবসে অংশ গ্রহণ করে পুরস্কারসহ শ্রেষ্ঠ পুরস্কার পেয়ে থাকেন। এছাড়া জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত নজরুল জন্মবার্ষিকীর অনুষ্ঠানে রামপুর উচ্চ বিদ্যালয় স্কাউট দলের দায়িত্ব পালন করেন। বর্তমানে বিদ্যালয়টিতে ৭২২জন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে। এখান থেকে শিক্ষা গ্রহণ করে বহু শিক্ষার্থী সমাজের বিভিন্ন ক্ষেত্রে সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে এটাই এলাকাবাসীর প্রত্যাশা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD