সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

শিরোনাম :
জীবননগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ খাগড়াছড়ি জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা জীবননগর সীমান্তে ভারতে পাচারকালে শিশুসহ ৮ জন উদ্ধার, আটক ২ জন ত্রিশালে প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল দুই প্রতিমন্ত্রীর ডা.লিটন এমপিকে নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শন ত্রিশালে ০২ শিশুকে নির্যাতনের ঘটনায় আসামী গ্রেফতার তজুমদ্দিনে চকলেটের প্রলোভন দেখিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ। সাবেক রেলমন্ত্রীর দখলে থাকা রাাজবাড়ী শহরে ৫ কোটি টাকার জেলা পরিষদের জমি উদ্বার ত্রিশালে প্রেমের বিয়ের পরেও পুনরায় বিয়ে করে ১ম স্ত্রীর শিশু সন্তান কে গলা টিপে হ ত্যার অভিযোগ

জীবননগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আজিজুর রহমান স্টাফ রিপোর্টারঃ
  • আপডেটের সময়: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৬ সময় দেখুন
জীবননগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

চুয়াডাঙ্গার জীবননগরে পাট, গ্রীষ্মকালীন মুগ, তিল ও উফশি জাতের ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১০টায় জীবননগর উপজেলা কৃষি অফিস চত্বরে চলতি অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে খরিপ মৌসুমের এই বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষকদের মাঝে যে কৃষি প্রণোদনা বিতরণ করা হচ্ছে তা সঠিকভাবে ব্যবহার করতে হবে। এসব উপকরণ যথাযথভাবে ব্যবহার হচ্ছে কিনা তা তদারকির জন্য বিশেষ মনিটরিং টিম কাজ করবে। তিনি আরও বলেন, বর্তমানে কৃষকদের সেচ পাম্পের জন্য ডিজেল পেতে কিছুটা সমস্যা হচ্ছে। কৃষকেরা যাতে সহজে তেল পেতে পারে সে জন্য তাদের প্রত্যয়নপত্র দেওয়া হবে। এই প্রত্যয়নপত্র দেখিয়ে বাজারের এজেন্ট পয়েন্ট থেকে তেল নেওয়া যাবে। তবে কোনো ধরনের অবৈধ তেল মজুদ সহ্য করা হবে না এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, জীবননগর উপজেলায় মোট ৬ হাজার কৃষকের মাঝে ৫ কেজি করে ধানের বীজ, ৫০০ কৃষকের মাঝে ৫ কেজি করে পাটের বীজ, ২০০ কৃষকের মাঝে ৫ কেজি করে মুগের বীজ এবং ১৩০ জন কৃষকের মাঝে ১ কেজি করে তিলের বীজ বিতরণ করা হবে। এছাড়াও প্রতিটি কৃষককে ডিএপি ও পটাশ সার দেওয়া হবে।
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা জামিল আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD