শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে গণমাধ্যম কর্মীদের সাথে জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের মতবিনিময় ‎৮০০ টাকা পূঁজি থেকে দুই প্রতিষ্ঠানের কর্ণধার কেন্দুয়ার কামালের জীবন কথা শেরপুরের কৃতি সন্তান ডা. আসাদুজ্জামানের চিকিৎসা সেবায় সকল নাগরিক ও রোগীরা সন্তোষ প্রকাশ করেছেন। গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে দুই মাসেই ধস, নিম্নমানের কাজের অভিযোগ রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ৭ কর্মচারীর বিরুদ্ধে কোটি টাকার দুর্ণীতির মামলা দুই মাসের মধ্যে রংপুর মেডিকেল সার্বিক পরিবর্তন আনা হবে- দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী সরকার ও বিএনপিতে বড় রদবদলের আভাস ১০লাখ টাকার ড্রেন নির্মানের ৭ দিনের মধ্যেই ভেঙ্গে বন্ধ প্রধানমন্ত্রী কর্তৃক সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন নকলা পৌরসভা নির্বাচন প্রার্থীদের প্রচারণা শুরু

জীবননগর ডুমুরিয়ায় ঘুমন্ত অবস্থায় গৃহবধূকে কুপিয়ে হত্যা

আজিজুর রহমান স্টাফ রিপোর্টারঃ
  • আপডেটের সময়: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৩৬০ সময় দেখুন
জীবননগর ডুমুরিয়ায় ঘুমন্ত অবস্থায় গৃহবধূকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গার জীবননগরে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যার শিকার হয়েছেন ববিতা (২৭) নামে এক গৃহবধূ। তিনি আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ডুমুরিয়া দক্ষিণপাড়া গ্রামের কৃষক সানোয়ার হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার(১৮ এপ্রিল ) দিবাগত রাত ৩টা থেকে সাড়ে ৪ টার মধ্যে যে, কোনো সময় অজ্ঞাত দূর্বৃত্তরা তাকে পিতার বাড়িতে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় একই দিন রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। বর্তমানে মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জীবননগর থানার তদন্ত কর্মকর্তা আতিয়ার রহমান বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD