বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎৮০০ টাকা পূঁজি থেকে দুই প্রতিষ্ঠানের কর্ণধার কেন্দুয়ার কামালের জীবন কথা শেরপুরের কৃতি সন্তান ডা. আসাদুজ্জামানের চিকিৎসা সেবায় সকল নাগরিক ও রোগীরা সন্তোষ প্রকাশ করেছেন। গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে দুই মাসেই ধস, নিম্নমানের কাজের অভিযোগ রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ৭ কর্মচারীর বিরুদ্ধে কোটি টাকার দুর্ণীতির মামলা দুই মাসের মধ্যে রংপুর মেডিকেল সার্বিক পরিবর্তন আনা হবে- দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী সরকার ও বিএনপিতে বড় রদবদলের আভাস ১০লাখ টাকার ড্রেন নির্মানের ৭ দিনের মধ্যেই ভেঙ্গে বন্ধ প্রধানমন্ত্রী কর্তৃক সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন নকলা পৌরসভা নির্বাচন প্রার্থীদের প্রচারণা শুরু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

কিশোরগঞ্জে ট্রাক থেকে মাছ চুরি ঠেকাতে গিয়ে হত্যাকাণ্ড: তিন ঘাতক গ্রেফতার, ট্রাক জব্দ

​মশিউর রহমান চন্দন কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেটের সময়: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২৫৭ সময় দেখুন
কিশোরগঞ্জে ট্রাক থেকে মাছ চুরি ঠেকাতে গিয়ে হত্যাকাণ্ড: তিন ঘাতক গ্রেফতার, ট্রাক জব্দ

কিশোরগঞ্জের হোসেনপুরে মাছবাহী ট্রাক থেকে মালামাল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘ এক মাস তদন্তের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় নাটোর জেলার গুরুদাসপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশি অস্ত্র ও মাছ চুরিতে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

​গ্রেফতারকৃতরা হলেন—নাটোর জেলার গুরুদাসপুর থানার চন্দ্রপুর মাঝপাড়া গ্রামের মো: আজাদুল ইসলাম (২০), মো: সৌরভ (১৯) এবং একই উপজেলার ডুবারপাড়া গ্রামের সরজিৎ কুমার (২৭)।

গত ৯ জুন ২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ৬:৩০ ঘটিকার সময় হোসেনপুর থানাধীন ডাহোরা তালিমুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও এতিমখানার সামনে পাকা রাস্তার পাশে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ এবং অপর একজনকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ, সদর সার্কেল অফিসারসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের ব্যবস্থা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খালিদ শেখ জানান, তদন্তে বেরিয়ে এসেছে যে, ৯ জুন দিবাগত রাত আনুমানিক ৩:১৫ ঘটিকার সময় হোসেনপুর-গফরগাঁও ব্রিজের পাশে মাছবাহী একটি ট্রাকের ওপর তিন চোর (আসিফ, রনি ও ইউসুফ) উঠে মাছ চুরি করছিল। বিষয়টি দেখতে পেয়ে আসামি আজাদুল ও সৌরভ লোহার পাইপ, হ্যান্ডেল, হুইল রেঞ্জ ও লিভার নিয়ে ট্রাকের ওপর চড়াও হয়। সেখানে আসিফ ও রনিকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে রাস্তার ওপর ফেলে দেয় তারা। গুরুতর আহত অবস্থায় তাদের ফেলে রেখে ঘাতকরা পালিয়ে যায়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ জুলাই ২০২৬ ইং তারিখ সকাল ৭টার দিকে নাটোর জেলার গুরুদাসপুর থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গুরুদাসপুরের চন্দ্রপুর বীরবাজার এলাকা থেকে মাছ চুরিতে ব্যবহৃত মাঝারি সাইজের একটি EICHER ট্রাক (রেজি নং- ঢাকা মেট্রো ১২-৬৭৬১) জব্দ করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার পাইপ, লিভার ও হ্যান্ডেলও উদ্ধার করে পুলিশ।

​হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD