বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
।।লালমনিরহাট ২ সংসদীয় আসনে প্রার্থী জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল চট্টগ্রামে জনসভায়।। শেরপুর-২ আসনে একই মঞ্চে ইশতেহার পাঠ করলেন ৪ প্রার্থী হোসেনপুর বিএনপিতে দীর্ঘদিনের দূরত্বের অবসান: ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ শীর্ষ নেতারা ইসলামী আন্দোলনকে ভুলভাবে উপস্থাপন করে দেশবিরোধী ষড়যন্ত্রে অংশ নিয়েছে আব্দুল্লাহ মু. তাহের-মাওলানা গাজী আতাউর রহমান চুয়াডাঙ্গার জীবননগরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির প্রার্থী বাবু খান লালমনিরহাট ২ সংসদীয় আসন আদিতমারী ও কালীগঞ্জে আসনটি ১২ বছর পরে উদ্ধার করতে যাচ্ছি খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে আদিতমারী উপজেলার ০৩ নং কমলা বাড়ী ইউনিয়নের বিএনপি’র ভোট ব্যাংকে হানা জনতা দলের বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় উপজেলার পাগলা থানার মশাখালী স্কুলের বাজার দোয়া মাহফিলের আয়োজন করা হয়। খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের সংবাদ সম্মেলন

জীবননগরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

আজিজুর রহমান স্টাফ রিপোর্টারঃ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ সময় দেখুন
জীবননগরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই শ্লোগানকে বুকে লালন করে চুয়াডাঙ্গার জীবননগরে বিভিন্ন কর্মসূচির মধ্যেদিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে সচেতনতামূলক মানববন্ধন করা হয়। জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে। ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনেস্ট করাপশনে (আনকাক) সই করা দেশ হিসাবে বাংলাদেশসহ বিশ্বের ১৯১টি দেশে একযোগে দিবসটি উদযাপন করে থাকে। মানববন্ধনে সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ‘দুর্নীতি মুক্ত দেশ গড়ি’, ‘না করি না সহি দুর্নীতি’-এ ধরনের শ্লোগানের মধ্যদিয়ে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান জানান।
পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমীন। সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি। স্বাগত বক্তব্য দেন জীবননগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান বাবু। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, জীবননগর থানার পরিদর্শক (অপারেশন) আতিয়ার রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মনির, জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক মো. রিপন হোসেন প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD