বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
।।লালমনিরহাট ২ সংসদীয় আসনে প্রার্থী জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল চট্টগ্রামে জনসভায়।। শেরপুর-২ আসনে একই মঞ্চে ইশতেহার পাঠ করলেন ৪ প্রার্থী হোসেনপুর বিএনপিতে দীর্ঘদিনের দূরত্বের অবসান: ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ শীর্ষ নেতারা ইসলামী আন্দোলনকে ভুলভাবে উপস্থাপন করে দেশবিরোধী ষড়যন্ত্রে অংশ নিয়েছে আব্দুল্লাহ মু. তাহের-মাওলানা গাজী আতাউর রহমান চুয়াডাঙ্গার জীবননগরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির প্রার্থী বাবু খান লালমনিরহাট ২ সংসদীয় আসন আদিতমারী ও কালীগঞ্জে আসনটি ১২ বছর পরে উদ্ধার করতে যাচ্ছি খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে আদিতমারী উপজেলার ০৩ নং কমলা বাড়ী ইউনিয়নের বিএনপি’র ভোট ব্যাংকে হানা জনতা দলের বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় উপজেলার পাগলা থানার মশাখালী স্কুলের বাজার দোয়া মাহফিলের আয়োজন করা হয়। খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের সংবাদ সম্মেলন

ঝিনাইদহের কালীগঞ্জে মাদকাসক্ত স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা

শেখ শফিউল আলম লুলু ঝিনাইদহ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ সময় দেখুন
ঝিনাইদহের কালীগঞ্জে মাদকাসক্ত স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা

ঝিনাইদহের কালীগঞ্জে মাদকাসক্ত স্বামী কর্তৃক স্ত্রী স্ত্রী হালিমা খাতুন (৩২) কে গলা কেটে হত্যার চেষ্টা করেছে। মঙ্গলবার (১৬ডিসেম্বর) দুপুরে কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়ায় এ ঘটনাটি ঘটে। মাদকাসক্ত ওই স্বামীর নাম হানিফ আলী। তাদের দুটি মেয়ে রয়েছে। হালিমা আড়পাড়ার একটি ভাড়া বাসায় দুই মেয়েকে নিয়ে থাকতো। স্থানীয়রা জানান, হালিমা খাতুনের দুই মেয়ে নিয়ে আড়পাড়ায় ভাড়া বাসায় থেকে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতো। তার স্বামী হানিফ আলাদা থাকতো কিন্তু প্রায়ই এসে হালিমাকে মারধর করতো। মঙ্গলবার(১৬ ডিসেম্বর) দুপুরে একইভাবে তার বাসায় প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে গলা কেটে দেয়। এসময় প্রতিবেশীরা টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করে এবং মাদকাসক্ত স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার খালিদ হাসান জানান, হালিমার গলায় ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার চিকিৎসার পর্যাপ্ত সাপোর্ট এখানে না থাকায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জেল্লাল হোসেন ঘটনার সতত্য স্বীুকার করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মাদকাসক্ত হানিফকে আটক করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD