মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি রুমা রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস রাজবাড়ীতে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টা,ধর্ষক গ্রেপ্তার লালমনিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাব’জ্জী’বন নিরাপদ সড়কের দাবিতে ঘুন্টি-বেলতলী সড়কে যান চলাচল বন্ধ,চার লেনসহ চার দফা দাবি রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, লাইট-ব্যানার ভস্মীভূত চাটমোহর থানায় মাদকবিরোধী অভিযান: ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার তথ্য গোপন করে একাধিক পেশায় যুক্ত থাকার অভিযোগ, কাজির বিরুদ্ধে তদন্তের নির্দেশ পাংশায় মালিককে রসমালাইয়ে চেতনানাশক মিশিয়ে অচেতন করে চুরি, ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রুপার গহনা উদ্ধার

শেরপুর-২ আসনে একই মঞ্চে ইশতেহার পাঠ করলেন ৪ প্রার্থী

আমিরুল ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর) :
  • আপডেটের সময়: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ২৩১ সময় দেখুন
শেরপুর-২ আসনে একই মঞ্চে ইশতেহার পাঠ করলেন ৪ প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারী) দুপুরে পৌরশহরের তারাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা আফরিন।

এতে শেরপুর-২ আসনে প্রতিদ্বন্দ্বি ৪ জন প্রার্থী তাদের নিজ নিজ ইশতেহার পাঠ করেন। এরমধ্যে- বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী (ধানেরশীষ), জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া (দাঁড়িপাল্লা) ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েস (হাতপাখা) এবং এবি পার্টি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা (ঈগল) তাদের ইশতেহার পাঠ করেন।

এ সময় আগামীর নকলা ও নালিতাবাড়ী উপজেলা নিয়ে প্রার্থীগণ তাদের পরিকল্পনার কথা তুলে ধরেন। ইশতেহার পাঠ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, বিজিবির হাতিপাগার কোম্পানী কমান্ডার মোস্তাফিজুর রহমান নির্বাচনী আচরণবিধি সম্পর্কে বক্তব্য রাখেন।

ইশতেহার পাঠ অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আবু সাঈম। অনুষ্ঠানে প্রার্থীদের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার প্রত্যাশা ও অঙ্গীকার প্রকাশ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 রংধনুটিভি
ESAITBD Sof-Lab UAE/BD